cooking tips

গ্যাস জ্বালানোর প্রয়োজনই নেই! মাত্র ১ মিনিটে বাড়িতেই বানিয়ে নিন কনডেন্সড মিল্ক

ভাবছেন বাড়িতে কনডেন্সড মিল্ক বানানো মানেই সময় আর গ্যাসের অপচয় করে দুধ জ্বাল দিতে হবে‌? চিন্তা নেই, বাড়িতে কনডেন্সড মিল্ক তৈরি করতে গ্যাস চালানোর প্রয়োজনই পড়বে না। সময় লাগবে মাত্র ১ মিনিট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:০৫
কনডেন্সড মিল্ক বাড়িতে বানাবেন কী ভাবে?

কনডেন্সড মিল্ক বাড়িতে বানাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

রসগোল্লার পায়েস হোক বা সিমাই, রান্নার সময় একটু কনডেন্সড মিল্ক দিয়ে দিলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। দুধ ঘন করতেও কনডেন্সড মিল্কের ভূমিকা আছে। বাজার থেকে কনডেন্সড মিল্ক কিনে ব্যবহার করাই যায়, তবে তাতে সমস্যা অনেক। এক বার সেই কনডেন্সড মিল্কের কৌটো খুললেই অল্প কয়েক দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। টাকার অপচয় হলে আফসোস তো হবেই। সেই অপচয় না করতে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কনডেন্সড মিল্ক।

Advertisement

ভাবছেন বাড়িতে কনডেন্সড মিল্ক বানানো মানেই সময় আর গ্যাসের অপচয় করে দুধ জ্বাল দিতে হবে‌? চিন্তা নেই, বাড়িতে কনডেন্সড মিল্ক তৈরি করতে গ্যাস চালানোরও প্রয়োজন পড়বে না। আর সময় লাগবে মাত্র ১ মিনিট।

উপকরণ:

১ কাপ গুঁড়ো দুধ

আধ কাপ গুঁড়ো চিনি

৪০ গ্রাম গলানো মাখন

আধ কাপ গরম জল

প্রণালী:

একটি মিক্সিতে সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে খুব ভাল করে বেটে নিন। এ বার একটি পাত্রে মিশ্রণটি ঢেলে দিন। তৈরি ঘরোয়া কনডেন্সড মিল্ক। শুধু পায়েস কিংবা ক্ষীরে নয়, এই কনডেন্সড মিল্ক পাউরুটিতে লাগিয়েই খেয়ে নিতে পারেন। বাজারের কনডেন্সড মিল্কের থেকে স্বাদে কোনও অংশেই কম না।

Advertisement
আরও পড়ুন