Cristiano Ronaldo

Cristiano Ronaldo: মেসিদের সাজঘরে এখন দিব্যি শোভা পাচ্ছে রোনাল্ডোর ছবি

বার্সেলোনার সাজঘরের দেওয়ালে রোনাল্ডোর ছবিই টাঙানো হয়েছে। মেসি, বা রোনাল্ডো ভক্তরা অবাক হলেও করোনা নিয়ে নিজের ফুটবলারদের সতর্ক করতে এটাই করেছে বার্সেলোনা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২১:১১
মেসি এবং রোনাল্ডো।

মেসি এবং রোনাল্ডো।

লিয়োনেল মেসির ক্লাবের সাজঘরে শোভা পাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি। বার্সেলোনার সাজঘরের দেওয়ালে রোনাল্ডোর ছবিই টাঙানো হয়েছে। মেসি, বা রোনাল্ডো ভক্তরা অবাক হলেও করোনা নিয়ে নিজের ফুটবলারদের সতর্ক করতে এটাই করেছে বার্সেলোনা।

গত অক্টোবরে রোনাল্ডো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি অন্যতম তারকা খেলোয়া়ড়, যিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

স্পেনের সংবাদপত্র ‘এএস’ জানিয়েছে, বার্সেলোনা তাদের ফুটবলারদের বারবার মনে করিয়ে দিতে চাইছে, সবরকম সাবধানতা মেনে চললেও যেকোনও সময়ে যে কেউ কোভিডে আক্রান্ত হতে পারেন। মেসিরাও তার ব্যতিক্রম নন। তাই রোনাল্ডোর করোনা আক্রান্ত হওয়ার ছবি লাগিয়ে মেসিদের সতর্ক করা হচ্ছে।

করোনা হওয়ার জন্য গত মরশুমে মেসির মুখোমুখি হতে পারেননি রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর জুভেন্টাস। ওই ম্যাচে রোনাল্ডোর না থাকার পুরো সুবিধে নিয়েছিল বার্সা। তারা ২-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাসকে। ওসুমানে ডেম্বেলে গোল করেছিলেন। পেনাল্টি থেকে বার্সার দ্বিতীয় গোল ছিল মেসির। বার্সার বিরুদ্ধে ফিরতি ম্যাচে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন রোনাল্ডো। তাঁর জোড়া গোলে জুভেন্টাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসিদের। রোনাল্ডোর দুটি গোলই আসে পেনাল্টি থেকে।

Advertisement
আরও পড়ুন