Mohammedan SC

CFL 2021: বড় জয় মহমেডানের

মহমেডানের হয়ে জোড়া গোল করেন শেখ ফৈয়াজ ও মার্কাস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ০৭:৫০
ছবি এআইএফএফ

ছবি এআইএফএফ

কলকাতা প্রিমিয়ার লিগ

মহমেডান ৭ ভবানীপুর ০

Advertisement

গত সপ্তাহেই ডুরান্ডের ফাইনালে উঠে হারতে হয়েছে। সেই দুঃখ ভুলতে মহমেডান স্পোর্টিং ফুটবলারদের এ বার লক্ষ্য কলকাতা প্রিমিয়ার লিগ জেতা। শনিবার কল্যাণী স্টেডিয়ামে আন্দ্রে চের্নিশভের প্রশিক্ষণাধীন সাদা-কালো জার্সিধারীরা ভবানীপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জিতল ৭-০। খেলা শুরুর দু’মিনিটের মধ্যে তাদের ক্যারিবিয়ান স্ট্রাইকার মার্কাস জোসেফ পেনাল্টি নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত। মহমেডানের হয়ে জোড়া গোল করেন শেখ ফৈয়াজ ও মার্কাস। বাকি গোলদাতারা হলেন ব্র্যান্ডন ভানলালরেমডিকা, নিকোলা ও জস্করণপ্রীত সিংহ। ম্যাচের সেরা শেখ ফৈয়াজ। সেমিফাইনালে মহমেডানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। দলের বড় ব্যবধানের জয়ের পরে মহমেডান কোচ চের্নিশভ বলছেন, ‍‘‍‘ডুরান্ড ফাইনালে হারের পরে ছেলেদের মনোবলে ধাক্কা লেগেছিল। এই জয় ছেলেদের আত্মবিশ্বাস ফেরাবে।’’

Advertisement
আরও পড়ুন