ICC T20 World Cup 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান বাদ দিয়ে দিল বাবরকেই, ছাঁটাই আরও দুই, দলে কারা এলেন?

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজ়মকে বাদ দিয়ে দিল পাকিস্তান। আরও দুই ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। দলে তিন বদল আনা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২
cricket

বাবর আজ়ম। ছবি: পিটিআই।

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে গেলে শ্রীলঙ্কাকে শুধু হারালেই চলবে না। রান রেটের কথা মাথায় রেখে শর্তও মানতে হবে। সেই ম্যাচে বাবর আজ়মকে বাদ দিয়ে দিল পাকিস্তান। আরও দুই ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। দলে তিন বদল আনা হয়েছে।

Advertisement

একটি ম্যাচে অর্ধশতরান করা ছাড়া বাবর বিশ্বকাপে সে ভাবে কিছুই করতে পারেননি। তাঁর স্ট্রাইক রেট নিয়েও বার বার প্রশ্ন উঠেছে। মন্থর গতিতে খেলে তিনি দলকে বিপদে ফেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। রান রেট এই ম্যাচে পার্থক্য গড়ে দেবে। হয়তো তাই এই ম্যাচে বাবরকে খেলানোর ঝুঁকি নিল না পাকিস্তান বোর্ড।

বাদ দেওয়া হয়েছে সাইম আয়ুবকেও। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে আয়ুব খারাপ খেলেননি। ভারতের বিরুদ্ধে তিনটি উইকেটও নিয়েছিলেন। তাঁকেও ছেঁটে ফেলা হয়েছে প্রথম একাদশ থেকে। এ ছাড়া বাদ পড়েছেন সলমন মির্জ়া। দলে এসেছেন নাসিম শাহ, খাওয়াজা নাফে এবং আবরার আহমেদ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে। সেমিফাইনালে উঠতে গেলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে। পরে ব্যাট করলে ১৩.১ ওভারে জিততে হত। তবে টসের সময় অদ্ভুত যুক্তি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। তিনি জানিয়েছেন, টস জিততে অবশ্যই আগে বল করতেন!

এ দিকে, বিশ্বকাপের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাবর আজ়ম পাকাপাকি ভাবে বাদ পড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। বাবর-সহ দলের কিছু সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি নন বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement
আরও পড়ুন