IPL 2026

সমস‍্যায় কেকেআর! আইপিএল শুরু হওয়ার আগেই ছিটকে যাওয়ার পথে হর্ষিত রানা, পরিবর্ত ক্রিকেটার কে হবেন?

মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে পাওয়ার দিনই ধাক্কা খেল কেকেআর। অলৌকিক কিছু না হলে আসন্ন আইপিএলে হর্ষিত রানাকে পাওয়া যাবে না। ফলে বোলিং বিভাগ অনেকটাই কমজোরি হয়ে গেল তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:০৫
cricket

হর্ষিত রানা। — ফাইল চিত্র।

মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে পাওয়ার দিনই ধাক্কা খেল কেকেআর। অলৌকিক কিছু না হলে আসন্ন আইপিএলে হর্ষিত রানাকে পাওয়া যাবে না। ফলে বোলিং বিভাগ অনেকটাই কমজোরি হয়ে গেল তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চোট পান হর্ষিত। সেই চোট এখনও সারেনি।

Advertisement

গত ৯ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয় হর্ষিতের। ‘টাইমস অফ ইন্ডিয়া’র দাবি, আইপিএলের মধ্যে তিনি সুস্থ হতে পারবেন না। ২০২৪-এ কেকেআরের ট্রফিজয়ী মরসুমে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছিলেন হর্ষিত। তিনি ১৯টি উইকেট নিয়েছিলেন। এর পর ভারতের সব ফরম্যাটের দলেই খেলে ফেলেছেন। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার তিনি। ২০২৫ মরসুমের আগে তাঁকে চার কোটি টাকায় ধরে রাখা হয়েছিল। গত বছর ১৩টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন।

কেকেআর এখনও বিকল্প ক্রিকেটারের নাম ঠিক করে উঠতে পারেনি। এই মুহূর্তে তাঁদের হাতে ভারতীয়দের মধ্যে আকাশ দীপ, বৈভব অরোরা, উমরান মালিক এবং কার্তিক ত্যাগী রয়েছেন। বিদেশিদের মধ্যে ব্লেসিং মুজ়ারাবানি এবং মাথিশা পাথিরানা (তিনিও চোটে, যা এখনও সারেনি) রয়েছেন। কেকেআরের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “হর্ষিতকে আইপিএলে পাওয়া যাবে না। তবে বাকি বোলারদের কাছে সুযোগ নিজেদের মেলে ধরার।”

আকাশ মাধোয়াল, সিমরজিৎ সিংহ এবং চেতন সাকারিয়ার মধ্যে কাউকে বিকল্প হিসাবে নিতে পারে কেকেআর। তিন জনেই ছোট নিলামে দল পাননি। তবে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

Advertisement
আরও পড়ুন