KKR

মুস্তাফিজুরের বিকল্প পেয়ে গেল কেকেআর, পাকিস্তানের লিগ থেকে নাম তুলে শাহরুখের দলে খেলতে আসছেন বিদেশি জোরে বোলার

নিলামে কিনলেও ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছিল কেকেআর। শুক্রবার বিকল্প পেয়ে গেল তারা। সই করানো হল জ়িম্বাবোয়ের ক্রিকেটারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:৩১
cricket

ব্লেসিং মুজ়ারাবানি। ছবি: সংগৃহীত।

নিলামে কিনলেও ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছিল কেকেআর। শুক্রবার বিকল্প পেয়ে গেল তারা। সই করানো হল জ়িম্বাবোয়ের ক্রিকেটার ব্লেসিং মুজ়ারাবানিকে। এ দিন কেকেআরের তরফে এই ঘোষণা করা হয়েছে। কেকেআরের ডাক পেয়েই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়েছেন মুজ়ারাবানি। ১৭ তারিখ, মঙ্গলবার কলকাতায় আসছেন তিনি।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেছিলেন মুজ়ারাবানি। দল সুপার এইট থেকে বিদায় নিলেও তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট রয়েছে তাঁর। এ ছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। ফলে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। মাথিশা পাথিরানার পাশাপাশি দ্বিতীয় বিদেশি জোরে বোলার হিসাবে তাঁকে দলে নেওয়া হয়েছে।

পিএসএলে প্রথমে কোনও দল পাননি তিনি। পরে ইসলামাবাদ ইউনাইটেড সই করায় মুজ়ারাবানিকে। শামার জোসেফের জায়গায় সই করানো হয় তাঁকে। অতীতে লাহোর কলন্দর্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজ়ারাবানির। তিনি ইসলামাবাদ কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

এই নিয়ে দ্বিতীয় বার পিএসএলে সুযোগ পাওয়া কোনও ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়ে দল ছাড়লেন। গত বছরের মতো এ বছরও আইপিএলের সময় পিএসএল হবে। গত বছর মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছিল করবিনশ বশকে। তাঁকে নিয়েছিল পেশওয়ার জ়ালমি। পিএসএল থেকে নাম তোলায় তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছে। মুজ়ারাবানির ক্ষেত্রেও তেমন শাস্তি হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন