IPL 2026

আইপিএলে কাজ করতে এসে রহস্যমৃত্যু বিদেশির! হোটেলের ঘর থেকে উদ্ধার অচৈতন্য দেহ

আইপিএলে সম্প্রচারকারী সংস্থায় কাজ করতে এসেছিলেন ৭৬ বছর বয়সি জান উইলিয়াম ল্যাংফর্ড। সোমবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:০২
cricket

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইপিএলের মাঝে রহস্যমৃত্যু এক বিদেশি কর্মীর। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। কী ভাবে ওই কর্মীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বইয়ের এক হোটেলে ছিলেন ওই কর্মী। আইপিএলে সম্প্রচারকারী সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে এসেছিলেন ৭৬ বছর বয়সি জান উইলিয়াম ল্যাংফর্ড। সোমবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ব্রিটেনের নাগরিক ওই প্রৌঢ়কে। হোটেলের কর্মীরা তাঁকে উদ্ধার করে বম্বে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। মেরিন ড্রাইভ থানার আধিকারিক জানিয়েছেন, রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। ইতিমধ্যেই উইলিয়ামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement
আরও পড়ুন