Yoga for asthma

হাঁপানির টানে অস্থির, কষ্ট কমবে তিন বিশেষ আসন অভ্যাসে

রাস্তায় বেরোলে ধুলো-ধোঁয়া, বিষাক্ত গ্যাসের জেরে ফুসফুসের নানা রোগ বাসা বাঁধছে। ভুগছে ছোটরাও। বাড়ছে হাঁপানির টান। সে জন্য কিছু যোগাসন করা খুব জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:১৪
হাঁপানির কষ্ট কমবে, কী কী যোগাসন অভ্যাস করবেন?

হাঁপানির কষ্ট কমবে, কী কী যোগাসন অভ্যাস করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

হাঁপানিতে বড় কষ্ট। যাঁদের আছে, তাঁরাই বোঝেন। সঙ্গে কাশি, বুকে ব্যথা আর বিনিদ্র রাত্রিযাপন। কলকাতায় বাড়তে থাকা দূষণে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। হাঁপানিতে আক্রান্ত মানুষের কষ্ট বাড়ছে আরও বেশি। অনেকেই ভাবেন হাঁপানি থাকলে কোনও ব্যায়াম করা যাবে না। তবে চিকিৎসকেরা বলছেন, শারীরিক কসরত করলে হাঁপানির টান কম হবে। বিশেষ কিছু যোগাসন অভ্যাস করা যেতে পারে।

Advertisement

হাঁপানির কষ্ট কমবে কোন কোন আসন অভ্যাসে?

মৎস্যাসন

ম্যাটের উপর সোজা হয়ে শুতে হবে। তার পর হাতে ভর দিয়ে কাঁধ মাটি থেকে উপরে তুলতে হবে। দুই হাত থাকবে পাশে। কাঁধ, পিঠ তুলে রাখতে হবে। মাথা পিছনের দিকে হেলে থাকবে। এতে মাথায় চাপ অনুভব হবে। বুক ও কাঁধ টানটান থাকবে। ধীরে ধীরে শ্বাস নিতে ও ছাড়তে হবে।

হস্ত উত্থানাসন

ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পিঠ টানটান রেখে দুই হাত দুই পাশে রাখুন। দুই হাত সামনের দিকে প্রসারিত করুন। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটি মাথার উপর তুলুন। দুই হাতের কব্জি থেকে ক্রস করুন। মাথা সামান্য হেলিয়ে হাতের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকুন। তার পর শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিন।

ধনুরাসন

প্রথমে উপুড় হয়ে শুতে হবে। তার পর হাঁটু ভাজ করে প্রথমে বাঁ পা, তার পর ডান পা পিঠের উপর নিয়ে আসতে হবে। এ বার দুই হাত দিয়ে গোড়ালি চেপে ধরতে হবে। শুরুতে গোড়ালি ধরতে সমস্যা হলে পায়ের আঙুল স্পর্শ করতে হবে। এতে কাঁধ পিছনের দিকে থাকবে, বুক সামনের দিকে প্রসারিত হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। ৩০ সেকেন্ড করে তিন সেটে করতে হবে এই আসন।

Advertisement
আরও পড়ুন