ICC T20 World Cup 2026

ক্রিকেট বিশ্বকাপে নতুন বিতর্ক! দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত কোল্ড ড্রিঙ্ক গ্লাস থেকে ফের বোতলে, ভিডিয়োয় হইচই

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে নতুন বিতর্ক। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে অবিক্রিত নরম পানীয় আবার বোতলে ঢেলে রাখছেন এক বিক্রেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৯
cricket

গ্লাস থেকে বোতলে ভরা হচ্ছে নরম পানীয়। ছবি: সমাজমাধ্যম।

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে প্রকাশ্যে এল নতুন বিতর্ক। দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত নরম পানীয় আবার বোতলে ঢেলে রাখতে দেখা গিয়েছে এক বিক্রেতাকে। অনেকেই এই ভিডিয়ো দেখে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ট্রে-তে রাখা বেশ কিছু কাগজের গ্লাস। এক কর্মী একটি একটি করে গ্লাসের ঢাকনা খুলে বাঁ হাতে ধরা একটি বোতলে পানীয়টি ঢেলে রাখছেন।

অনেকে মনে করছেন, যে পানীয়গুলি অবিক্রিত থেকে গিয়েছে সেগুলিই বোতলে আবার ঢেলে রাখা হচ্ছে। আবার অনেকের মতে, সমর্থকদের ফেলে দেওয়া গ্লাস থেকে বেঁচে থাকা পানীয় ঢালা হচ্ছে বোতলে। ভিডিয়োয় দেখা গিয়েছে, যে গ্লাসগুলি থেকে পানীয় ঢালা হচ্ছে, তার কোনওটিই পুরোপুরি ভর্তি নয়।

নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচের পর এই দৃশ্য দেখা গিয়েছে। সমাজমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে। অনেকেই সংশ্লিষ্ট সংস্থার এই কাজের নিন্দা করেছেন। দুর্নীতির অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থা এই ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি জারি করেনি।

Advertisement
আরও পড়ুন