Vaibhav Sooryavanshi

পিছিয়ে যেতে পারে বৈভবের আন্তর্জাতিক অভিষেক, হঠাৎ অনিশ্চয়তা ভারতীয় দলের আয়ারল্যান্ড সফর নিয়ে

পিছিয়ে যেতে পারে বৈভবের আন্তর্জাতিক অভিষেক, হঠাৎ অনিশ্চয়তা ভারতীয় দলের আয়ারল্যান্ড সফর নিয়ে

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৫৫
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব সূর্যবংশীর অভিষেক পিছিয়ে যেতে পারে। আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও সে দেশে বৈভবের খেলা অনিশ্চিত। আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র।

Advertisement

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার সুযোগ। প্রথম বার ভারতের সিনিয়র দলের হয়ে মাঠে নামার সুযোগ অনিশ্চিত। আসন্ন আয়ারল্যান্ড সফরে বৈভবের সামনে একাধিক নজির গড়ার সুযোগ রয়েছে। কিন্তু ভারতীয় দলের এই সফর হঠাৎই অনিশ্চিত হয়ে পড়েছে।

শরণার্থীদের সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছেন ব্রিটেনের মানুষ। চার দিন ধরে প্রতিবাদে উত্তাল গোটা ব্রিটেন। প্রতিবাদীরা একাধিক জায়গায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে বা আগুন ধরিয়ে দিয়েছেন। কয়েক জন পুলিশ কর্মী আহতও হয়েছেন। শরণার্থী বিরোধী আন্দোলনে জুড়ে গিয়েছে বর্ণবিদ্বেষও। প্রতিবাদীরা কালো হুডি পরে বিক্ষোভ দেখাচ্ছেন। আয়ারল্যান্ডের পরিস্থিতি বেশ খারাপ। অভিবাসীদের বাড়িতেও হামলা চালাচ্ছেন প্রতিবাদীরা। আশঙ্কা করা হচ্ছে, আন্দোলন আরও হিংসাত্মক হয়ে উঠতে পারে।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ক্রিকেটারদের নিরাপত্তার জন্য একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিবৃতি দিয়ে বাতিল করেছেন আয়ারল্যান্ডের ক্রিকেট কর্তারা। অনিশ্চিত হয়ে পড়েছে আইরিশ সিনিয়র এবং ন্যাশনাল কাপের ম্যাচও। আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ক্রিকেট কর্তারা। প্রতিবাদের অন্যতম কেন্দ্র স্থল বেলফাস্ট। সেখানেই দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই কর্তারাও। আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা। যদিও সিরিজ় বাতিল হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে বেলফাস্ট থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, ভারত ‘এ’ দলের সঙ্গে এখন শ্রীলঙ্কা সফরে গিয়েছে ১৭ বছরের ব্যাটার। আইপিএলে কমলা টুপিজয়ী বৈভব প্রথম বার সুযোগ পেয়েছে ভারতীয় দলে।

Advertisement
আরও পড়ুন