কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। — ফাইল চিত্র।
ক্যাচ তুলে দিলেন বরুণ। হেরে গেল কেকেআরও। মরসুমের শেষ ম্যাচে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হচ্ছে কেকেআরকে।
স্টার্কের প্রথম বলেই আউট কার্তিক। এক ওভারে তিনটি উইকেট হারাল কেকেআর।
আবার পর পর দু’বলে দু’উইকেট। স্টার্কের বলে অনুকূল বড় শট খেলতে চেয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠল। ক্যাচ ধরলেন স্টার্ক নিজেই।
অনুকূল শট মেরেছিলেন লং অফে। দু’রান নিতে চেয়েছিলেন। কিন্তু পাওয়েল এতটাই আস্তে দৌড়লেন যে সময়ে ক্রিজে পৌঁছতে পারলেন না। আশুতোষের থ্রোয়ে রান আউট হলেন তিনি।
অক্ষর পটেল এসেই তুলে নিলেন তেজস্বীকে। তার আগেই কুলদীপের বলে অল্পের জন্য ক্যাচ ফস্কান অভিষেক পোড়েল। তবে অক্ষর সময় নিলেন না।
প্রথম বলেই আউট রিঙ্কু। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন স্টাবসের হাতে।
আউট হয়ে গেলেন রাহানেও। কেকেআরের একের পর এক ব্যাটার ফিরছেন সাজঘরে। ফিকে হচ্ছে জয়ের স্বপ্নও। কুলদীপের বলে মিলারের হাতে ক্যাচ দিলেন রাহানে (৬৩)।
৩১ বলে অর্ধশতরান করলেন রাহানে। চলতি আইপিএলে এটি কেকেআর অধিনায়কের দ্বিতীয় অর্ধশতরান।
২৫ কোটির ক্রিকেটারের শেষ ম্যাচে অবদান মাত্র ২। গ্রিন আউট হলেন মিলারের হাতে ক্যাচ দিয়ে।
জুটি তৈরি হচ্ছিল। অকারণ বড় শট খেলতে গিয়ে আউট মণীশ। এনগিডির বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন তিনি।
অ্যালেনকে হারিয়েও লড়ছে কেকেআরে। ক্রিজে রয়েছেন রাহানে (২৫) এবং মণীশ (১২)।
ভাল শুরু করেও আউট হলেন ফিন অ্যালেন (২০)। লুঙ্গি এনগিডির বলে বোল্ড হলেন তিনি। প্রথম উইকেট হারাল কেকেআর।
২০০ পেরিয়ে গেল দিল্লির রান। কেকেআরকে জিততে গেলে ২০৪ তুলতে হবে।
শেষ ওভারে সৌরভকে দুটি ছক্কা মারার পর আউট মিলার। ১৯ বলে ২৮ করেছেন তিনি।
অর্ধশতরান করে বড় শট খেলে আউট হলেন রাহুল। অনুকূলের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিলেন। ৩০ বলে ৬০ রান করেছেন।
তিনটি চার এবং একটি ছয় হজম করলেন কার্তিক। কাউকে ছাড়ছেন না রাহুল।
সাহিলকে তুলে নিলেন নারাইন। ক্যাচ ধরলেন রাহানে। ১৭ বলে ২৪ করলেন তিনি।
২ ওভারে ২৪ রান খরচ করলেন নারাইন। তার মধ্যে দ্বিতীয় ওভারে হজম করলেন ১৩ রান। দিনটা কি ভাল যাবে তাঁর?
সাহিল রিভার্স সুইপ মেরেছিলেন। সহজ ক্যাচ ফেলে দিলেন রিঙ্কু। সুযোগ হারাল কেকেআর।
সৌরভের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন অভিষেক। ২২ রান করে ফিরলেন তিনি।