Uttar Pradesh

আইসক্রিম নিতে হাত বাড়াতেই বারান্দা থেকে পড়লেন ক্রেতা! টাকা চাইবেন, না সাহায্য করবেন, ভেবেই পেলেন না বিক্রেতা

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। এই সময়ে রাস্তা দিয়ে একজন আইসক্রিম বিক্রেতাকে যেতে দেখে তাঁকে থামার জন্য ইশারা করেন। বিক্রেতাকে আইসক্রিমটি হাত বাড়িয়ে উপরে দিয়ে দিতে বলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১২:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

১০ টাকার আইসক্রিমের জন্য কোমর ভাঙার জোগাড় হল এক ব্যক্তির। উঁচু বারান্দা থেকে ঝুঁকে হাত বাড়িয়ে আইসক্রিম নিতে গিয়ে ঘটল বিপত্তি। ভারসাম্য হারিয়ে নীচে পড়ে গেলেন তিনি। অদ্ভুত এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রে। বাড়ির বারান্দা থেকে পড়ে আহত হওয়ার সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। এই সময়ে রাস্তা দিয়ে একজন আইসক্রিম বিক্রেতাকে যেতে দেখে তাঁকে থামার জন্য ইশারা করেন। বিক্রেতাকে আইসক্রিমটি হাত বাড়িয়ে উপরে দিয়ে দিতে বলেন। আইসক্রিম নেওয়ার জন্য বারান্দার কিনারা থেকে সামনের দিকে ঝুঁকে বিক্রেতার কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান তিনি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্যটি। নীচে দাঁড়িয়ে থাকা আইসক্রিম বিক্রেতা চোখের সামনে এই ঘটনাটি ঘটতে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। আইসক্রিমের টাকা চাইবেন, না কি পড়ে যাওয়া লোকটিকে সাহায্য করবেন, প্রথমে বুঝতে পারছিলেন না। ঘটনাটি ঘটার কয়েক মুহূর্তের মধ্যেই পরিবারের সদস্য ও আশেপাশের বাসিন্দারা সাহায্য করতে ছুটে আসেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ই ব্যক্তির তেমন চোট লাগেনি বলেই জানা গিয়েছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর হাসির ঝড় বয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে সেটি। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। নেটাগরিকদের অনেকেই মনে করছেন, আইসক্রিম নেওয়ার এই ‘সহজ’ পথটির জন্য চড়া মূল্য দিতে হল উত্তরপ্রদেশের বাসিন্দাকে। মন্তব্য বিভাগে বেশির ভাগ মানুষই হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিয়োয় ব্যক্তির পড়ে যাওয়া ও আইসক্রিম বিক্রেতার বিভ্রান্তির দৃশ্য যে ভাবে দেখানো হয়েছে, তা দেখে হাসির উদ্রেক ঘটেছে নেটপাড়ায়। এ কারণেই ভিডিয়োটি সমাজমাধ্যটমে দ্রুত ভাইরাল হয়েছে এবং বহু নেটাগরিক এটি বার বার শেয়ার করেছেন।

Advertisement
আরও পড়ুন