Ben Stokes

ইংল্যান্ডের ক্রিকেটে বিতর্ক! প্রকাশ্যে স্টোকস-ম্যাকালামের ঝামেলা, পরস্পরের দিকে অভিযোগ কোচ-অধিনায়কের

প্রকাশ্যে এল বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ঝামেলা। অ্যাশেজ়ে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার নেপথ্যে এই ঝামেলাই দায়ী বলে মনে করা হচ্ছে। তবে এখন সম্পর্ক ঠিকঠাক বলেই শোনা যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:৪৫
cricket

বেন স্টোকস (বাঁ দিকে) এবং ব্রেন্ডন ম্যাকালাম। — ফাইল চিত্র।

এক সময় তাঁদের ইংল্যান্ড ক্রিকেটের পুনর্জীবনের কাণ্ডারি মনে করা হত। পরের পর হারের জেরে সেই তকমা গিয়েছে আগেই। এ বার প্রকাশ্যে এল বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ঝামেলা। অ্যাশেজ়ে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার নেপথ্যে এই ঝামেলাই দায়ী বলে মনে করা হচ্ছে। তবে এখন সম্পর্ক ঠিকঠাক বলেই শোনা যাচ্ছে। স্টোকস এবং ম্যাকালাম দু’জনেই নিজেদের বদলাতে রাজি হয়েছে।

Advertisement

ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর অনুযায়ী, অ্যাশেজ়ের পর একটি পর্যালোচনার বৈঠক হয়েছিল। সেখানেই উঠে আসে, স্টোকস এবং ম্যাকালামে একে অপরের প্রতি বিরক্ত। এমনকি অ্যাশেজ়ে তাঁরা ঠিক করে নাকি কথাও বলেননি। স্টোকসের দাবি ছিল, বাজ়বল কী ভাবে আটকাতে হবে তা ধরে ফেলে বিপক্ষ দলগুলি। সেই দৃষ্টিভঙ্গি এ বার বদলাতে হবে। ম্যাকালাম অভিযোগ করেছিলেন, স্টোকসের নেতৃত্বে কোনও ধারাবাহিকতা নেই। তিনি কোচের দর্শন মেনে চলতে চান না।

ম্যাকালামের ধারণা, অ্যাশেজ়ের মাঝে অধিনায়কের ভুল বার্তা পেয়ে দলের ক্রিকেটারেরা আরও বেশি ধন্দে পড়ে গিয়েছিলেন। নিজেদের কাজটা কী সেটাই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। এ কারণেই সিরিজ়ে নিজেদের সেরাটা দিতে পারেননি। স্টোকসের অভিযোগ, ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বরাবর ছোট করে দেখার চেষ্টা করেছেন ম্যাকালাম।

এই মুহূর্তে অবশ্য সবই শান্ত। অ্যাশে‌জ়ের পর প্রকাশ্যে এসেছিল হ্যারি ব্রুকের মদ্যপান এবং বারে গিয়ে মারামারির ঘটনা। সেই ঘটনা যে ভাবে ম্যাকালাম সামলেছেন তার প্রশংসা করেছে ইংল্যান্ড বোর্ড। পাশাপাশি, ম্যাকালাম দলে গঠনগত পরিবর্তন আনতেও রাজি হয়েছে। বোর্ডের আরও বেশি নজরদারিতেও তাঁর আপত্তি নেই। পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নের কাজ বাড়ানো হয়েছে। সাপোর্ট স্টাফ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের দিকেও বাড়তি নজর দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন