IPL 2026

প্রথম ম্যাচে ব্যর্থ বরুণ-বৈভবকে কি বাদ দিয়ে ইডেনে নামছে কেকেআর? টসের সময় জানিয়ে দিলেন রাহানে, একটি বদল হায়দরাবাদ দলে

প্রথম ম্যাচে প্রত্যাশাপূরণ করতে পারেননি বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা। জয়ে ফিরতে মরিয়া কেকেআর কি তাঁদের বাদ দিয়ে ইডেনের প্রথম একাদশ সাজালো? জানালেন অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:১২
picture of cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

ইডেন গার্ডেন্সের এ বারের আইপিএলে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচ হারার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া অজিঙ্ক রাহানেরা। জয়ের লক্ষ্যেই প্রথম একাদশ বেছে নিয়েছেন অভিষেক নায়ারেরা। প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন ঈশান কিশনেরা।

Advertisement

প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা ভাল পারফর্ম করতে না পারলেও তাঁদের নিয়েই দল সাজিয়েছে কেকেআর। একটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে বাদ দিতে চাননি কেকেআর কোচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর বিরুদ্ধে খেলা ১১জনকে নিয়েই দল সাজিয়েছেন রাহানেরা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং করবেন ফিন অ্যালেন।

কেকেআরের হয়ে বৃহস্পতিবার খেলছেন রাহানে, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন, রমনদীপ সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, অনুকূল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, ব্লেসিং মুজ়ারাবানি এবং বরুণ চক্রবর্তী।

কেকেআর প্রথম একাদশ অপরিবর্তিত রাখলেও একটি বদল করেছে হায়দরাবাদ। দলে এসেছেন শিবাঙ্গ কুমার। এ ছাড়া খেলছেন ঈশান, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, ডেভিড পাইন এবং জয়দেব উনাদকট।

Advertisement
আরও পড়ুন