India vs Afghanistan

পিঠে ব্যথা হার্দিকের, আফগানিস্তান সিরিজ়ের আগে চোট সারাতে বেঙ্গালুরুতে অলরাউন্ডার, উদ্বেগ রোহিতের চোট নিয়েও

আইপিএল ভাল কাটেনি হার্দিক পাণ্ড্যের। নিজে চোট পেয়েছেন। ভাল পারফর্ম করতে পারেননি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও ভাল ফল করতে পারেনি। আগামী মরসুমে হার্দিককে সম্ভবত দলেই রাখবেন না মুম্বই কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২১:৪৫
picture of cricket

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়। আইপিএল শেষ হতেই তাই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে গেলেন হার্দিক পাণ্ড্য। দলে থাকলেও তাঁর চোট রয়েছে। অজিত আগরকর জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হতে পারল তবেই আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন হার্দিক।

Advertisement

আইপিএল ভাল কাটেনি হার্দিকের। নিজে চোট পেয়েছেন। ভাল পারফর্ম করতে পারেননি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও ভাল ফল করতে পারেনি। আগামী মরসুমে হার্দিককে সম্ভবত দলেই রাখবেন না মুম্বই কর্তৃপক্ষ। কর্তাদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে মন দেওয়া ছাড়া উপায় নেই বডোদরার অলরাউন্ডারের। সম্ভবত সে কারণেই ম্যাচ ফিটনেস ফিরে পেতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে হার্দিক।

পিঠে ব্যথার জন্য আইপিএলে ৩ মে থেকে ১৯ মের মধ্যে চারটি ম্যাচ খেলতে পারেনি হার্দিক। তার মধ্যে ভাইরাল জ্বলেও ভুগেছেন। মুম্বইয়ের হয়ে শেষ দু’টি ম্যাচ খেললেও ১০০ শতাংশ ফিট নন তিনি। জানা গিয়েছে, এক সপ্তাহ বেঙ্গালুরুতে থাকবেন। বোর্ডের মেডিক্যাল টিম ফিটনেস পরীক্ষা করে সন্তুষ্ট হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পাবেন অলরাউন্ডার।

আইপিএলের সময় চোট পান রোহিত শর্মাও। তিনিও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তাঁকেও আইপিএলের পর সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করতে বলেছিল বিসিসিআই। তিনি কবে বেঙ্গালুরু যাবেন, তা জানা যায়নি। গত রবিবার টি-টোয়েন্টি মুম্বই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন