ICC T20 World Cup 2026

বিশ্বকাপে ব্যর্থতার জের! নেতৃত্ব গেল রশিদের, নতুন অধিনায়কের নাম ঘোষণা আফগান ক্রিকেট বোর্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হল রশিদ খানকে। নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৪৭
cricket

রশিদ খান। —ফাইল চিত্র।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বদল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হল রশিদ খানকে। নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান। ইব্রাহিম জ়াদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে।

Advertisement

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার পরেই রশিদকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। সামনেই শ্রীলঙ্কা সিরিজ়। তার আগেই ওপেনিং ব্যাটার জ়াদরানকে দায়িত্ব দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। তাই তাঁকেই দায়িত্ব দেওয়া হল।

বিশ্বকাপের পর দলেও কিছু বদল করা হয়েছে। বিশ্বকাপের দলে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেওয়া হয়নি ফজ়লহক ফারুকি, গুলবদিন নইব ও মহম্মদ ইশাককে। টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে নুর রহমান, শরাফুদ্দিন আশরফ ও ফরিদ আহমেদকে। এক দিনের দলে জায়গা পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শারজা ও দুবাইয়ে সিরিজ় আফগানিস্তানের। কিন্তু এখন সেখানে যুদ্ধের পরিস্থিতি। ফলে সেখানে খেলাধুলো বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সেখানে সিরিজ় আয়োজন করা যাবে কি না, সে দিকে নদর রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা আফগানিস্তান-শ্রীলঙ্কা তিনটি এক দিনের ম্যাচের। তার আগেই অধিনায়কত্বে বদল করল আফগানিস্তান।

Advertisement
আরও পড়ুন