ICC T20 World Cup 2026

সুপার এইটে বৈষম্য! গ্রুপ, সূচি নিয়ে সমালোচিত আইসিসি

শনিবার থেকে শুরু সুপার এইট। তার আগে বিভিন্ন মহল থেকে সমালোচিত হচ্ছে আইসিসি। প্রতিযোগিতার আগে থেকেই বিভিন্ন দলকে বাছাই করে রাখার জেরে সুপার এইটের গ্রুপ দু’টিতে বৈষম্য তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৯
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি: পিটিআই।

সুপার এইটের সূচি প্রকাশ্যে এসেছে। শনিবার থেকে শুরু এই পর্ব। তার আগে বিভিন্ন মহল থেকে সমালোচিত হচ্ছে আইসিসি। যে ভাবে তারা প্রতিযোগিতার আগে থেকেই বিভিন্ন দলকে বাছাই করে রেখেছিল, তার জেরে সুপার এইটের গ্রুপ দু’টিতে বৈষম্য তৈরি হয়েছে। সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হবে গ্রুপে সেরা হওয়া দু’টি দেশকে।

Advertisement

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি আটটি দলকে আগে থেকেই বাছাই করে রেখেছিল। অর্থাৎ তারা সুপার এইটের যোগ্যতা অর্জন করলে কে কোন গ্রুপে যাবে তা ঠিক ছিল আগে থেকেই। আইসিসি নির্দিষ্ট স্লট (যেমন এ১, বি১, সি১, ডি১) ঠিক করে রেখেছিল নির্দিষ্ট দলের জন্য।

ফলে সুপার এইটে গ্রুপ ১-এ যারা রয়েছে, তারা প্রত্যেকে নিজেদের গ্রুপে জিতেছে। গ্রুপ ২-এ যারা আছে, তারা প্রত্যেকে গ্রুপে রানার্স হয়েছে। ভারতের গ্রুপে প্রত্যেকে সেরা হয়েছে। ফলে সেমিফাইনালের আগে দু’টি গ্রুপ সেরা দল ছিটকে যাবে। অন্য দিকে, দ্বিতীয় হওয়া দলের কাছেও সহজেই ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। এই বাছাই পর্বের কারণে ভাল খেলা দল আলাদা করে কোনও প্রাধান্যই পাচ্ছে না।

দক্ষিণ আফ্রিকা নিজেদের গ্রুপে জিতেছে। কিন্তু তারা বাছাই হিসাবে নিউ জ়িল্যান্ডের নীচে। ফলে সেরা আটটি দল নিশ্চিত হয়ে গেলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি নিয়ে কারও কোনও আগ্রহই থাকে না। আরও একটি বিষয় উঠে এসেছে। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত নিজেদের দেশে খেলেছে। কিন্তু সুপার এইটের সূচি অনুযায়ী তারা সেমিফাইনালে উঠলে খেলতে হবে ভারতে।

আইসিসি অবশ্য যুক্তি দিয়েছে নিজেদের মতো। তাদের দাবি, সাংগঠনিক সমস্যার কারণেই এমন করা হয়েছে। মাঠ এবং সূচি নির্দিষ্ট করতে আগে থেকে দল বাছাই করে রাখা জরুরি ছিল।

Advertisement
আরও পড়ুন