Vaibhav Sooryavanshi

শ্রীলঙ্কা ম্যাচে অশান্তি, শাস্তি পেতে হবে বৈভবকে, ছাড় পাচ্ছেন না দু’দেশের আরও তিন ক্রিকেটার

‘এ’ দলের ম্যাচ হওয়ায় আইসিসি ক্রিকেটারদের সরাসরি শাস্তি দেবে না। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী শাস্তি কার্যকর করতে হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২১:৫৮
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ত্রিদেশীয় সিরিজ়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তির মুখে বৈভব সূর্যবংশী। শাস্তি পেতে হচ্ছে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাকেও। শ্রীলঙ্কার দুই ক্রিকেটারেরও জরিমানার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি।

Advertisement

গত সোমবারের ম্যাচে শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব। ওই ঘটনায় ১৫ বছরের সতীর্থের পাশে দাঁড়ান অধিনায়ক তিলক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ম্যাচ রেফারি প্রদীপ জয়াপ্রগাস দু’দলের ক্রিকেটারদের আচরণেই অসন্তুষ্ট। শ্রীলঙ্কার ক্রিকেটার ভিশেন হালাম্বাগে এবং উইকেটরক্ষক নিরোশন ডিকওয়েলার আচরণ গ্রহণযোগ্য ছিল না বলে রিপোর্টে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি।

চার ক্রিকেটারকেই শাস্তি দেওয়ার সুপারিশ করেছেন জয়াপ্রগাস। বৈভব এবং হালাম্বাগের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানার সুপারিশ করেছেন তিনি। তিলকের ম্যাচ ফি-র ৩০ শতাংশ এবং ডিকওয়েলার ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হতে পারে। ‘এ’ দলের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সরাসরি শাস্তি দেয় না। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে সুপারিশ করা শাস্তি কার্যকর করতে হয়। এ ক্ষেত্রেও জয়াপ্রগাস তাঁর সুপারিশ পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং শ্রীলঙ্কা ক্রিকেটকে। দু’দেশের ক্রিকেট সংস্থা ব্যবস্থা নেওয়ার পর আইসিসিকে প্রয়োজনীয় রিপোর্ট দেবে।

Advertisement
আরও পড়ুন