ICC T20 World Cup 2026

জ়িম্বাবোয়েকে হারিয়ে মাঠ থেকেই বিদেশি তরুণীকে ভিডিয়ো বার্তা তিলকের! দেখা করতে চান ভারতের অলরাউন্ডার

ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকেই এক বিদেশি তরুণীকে ভিডিয়ো বার্তা দিয়েছেন তিলক বর্মা। তাঁর দেশে গিয়ে দেখাও করতে চান ভারতীয় দলের অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮
picture of cricket

তিলক বর্মা। ছবি: পিটিআই।

জ়িম্বাবোয়েকে হারিয়ে উঠে সে দেশেরই এক তরুণীকে বিশেষ প্রতিশ্রুতি দিলেন তিলক বর্মা। বৃহস্পতিবার খেলা শেষ হওয়ার পর মাঠ থেকেই তাঁকে ভিডিয়োবার্তা পাঠিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল ভারত। সিকন্দর রাজার দলের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিলক। তাঁর ইনিংস ভারতের রানকে প্রায় জ়িম্বাবোয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ম্যাচগুলিতে তিলককে সেরা ফর্মে পাওয়া যায়নি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার পর সে দেশেরই এক তরুণীকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

খেলা শেষ হওয়ার পর ব্র্যাড ইভান্স একটি অনুরোধ করেন তিলককে। জ়িম্বাবোয়ের অলরাউন্ডার জানান, তাঁর বোন রেবেকা তিলকের বড় ভক্ত। ভারতীয় ক্রিকেটারকে তাঁর বোনের উদ্দেশে একটি ভিডিয়োবার্তা দেওয়ার অনুরোধ করেন ইভান্স। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের অনুরোধ ফেরাননি তিলক। রেবেকার উদ্দেশে হাসিমুখে ভারতের অলরাউন্ডার বলেন, ‘‘তোমার সমর্থন আমার কাছে অনেক কিছু। যখন জ়িম্বাবোয়ে যাব, আশা করি তখন তোমার সঙ্গে দেখা হবে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে বেরেকা দাদাকে অনুরোধ করেছিলেন, তিলকের সঙ্গে দেখা হলে তাঁর কথা বলে একটি ভিডিয়োবার্তা পাঠানোর। ভারতের কাছে হারার পর বিশ্বকাপ থেকে জ়িম্বাবোয়ের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই হতাশার মধ্যেও বোনের আবদারের কথা তিলককে জানান ইভান্স। তিলকও ভিডিয়োবার্তা দিতে রাজি হয়ে যান।

Advertisement
আরও পড়ুন