ICC T20 World Cup 2026

আমায় তো আর পাঁচটা ছক্কা মারতে পারত না! ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারটা করতে চেয়েছিলেন অক্ষর, প্রস্তুতি নিয়েছিলেন ১৯তম ওভারে

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বল করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন অক্ষর পটেল। প্রথম ৩ ওভারে ৩৫ রান দিলেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। যদিও সূর্যকুমার যাদব বল করতে ডাকেন শিবম দুবেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৪:৫৯
picture of cricket

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

নিয়মিত বোলারদের ৪ ওভারের কোটা শেষ হয়ে গিয়েছিল। শুধু অক্ষর পটেলের এক ওভার বাকি ছিল। ইংল্যান্ডের ইনিংসের গুরুত্বপূর্ণ শেষ ওভারে কে বল করবেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের জল্পনা পৌঁছেছিল তুঙ্গে। সে সময় শিবম দুবেকে শেষ ওভারে বল করার জন্য ডেকে ছিলেন সূর্যকুমার যাদব। বল করার জন্য তৈরি ছিলেন অক্ষরও।

Advertisement

ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে শেষ দিকে স্পিনারদের হাতে বল দিতে ভরসা পাচ্ছিলেন না সূর্য। ভুল সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল হেরে যেতে পারত ভারত। শেষ ওভারে জয়ের জন্য হ্যারি ব্রুকদের প্রয়োজন ছিল ৩০ রান। সে সময় জ্যাকব বেথেল ৪৭ বলে ১০৪ রান করে অপরাজিত। প্রায় সব বলই তিনি বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন। সেই পরিস্থিতিতেও প্রথম ৩ ওভারে ৩৫ রান দেওয়া অক্ষর আত্মবিশ্বাসী ছিলেন।

ম্যাচের পর ভারতের সহ-অধিনায়ককে প্রশ্ন করা হয়, আপনি কি শেষ ওভারে ওই চাপের মুখে বল করার জন্য তৈরি ছিলেন? অক্ষর বলেছেন, ‘‘আমি তৈরি ছিলাম। আগের ওভারে লং অফে ফিল্ডিং করছিলাম। শেষ ওভারে বল করার প্রস্তুতি নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে। ৩০ রান অনেক। এটুকু জানতাম, ওরা আমাকে পাঁচটা ছক্কা মারতে পারবে না।’’

বৃহস্পতিবার বরুণ চক্রবর্তী এবং অক্ষর ওয়াংখেড়ের ২২ গজ থেকে তেমন সুবিধা পাননি। ভারতের দুই স্পিনারের সাত ওভারে ৯৯ রান তোলেন ইংল্যান্ডের ব্যাটারেরা। ১টি করে উইকেট পান দু’জনে।

Advertisement
আরও পড়ুন