India Wins ICC T20 World Cup 2026

রোহিত, হরমনপ্রীত থেকে সূর্য! ২০২৪ সাল থেকে সাত আইসিসি ট্রফি খেলে সাতটিই জিতেছে ভারত, সাদা বলে অপ্রতিরোধ্য

২০২৪ সাল থেকে সাদা বলের ক্রিকেটে সাতটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ধারাবাহিকতা দেখাচ্ছে টিম ইন্ডিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২৩:২০
cricket

(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর ও সূর্যকুমার যাদব। ভারতের তিন বিশ্বজয়ী অধিনায়ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে হেরেছিল ভারত। সেই শেষ। তার পর থেকে সাদা বলের ক্রিকেটে আইসিসি প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ভারত। ২০২৪ সাল থেকে সাদা বলের ক্রিকেটে সাতটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ধারাবাহিকতা দেখাচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার অহমদাবাদেও দেখা গেল সেই ছবি। মাঝে একমাত্র ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। তবে সাদা বলের ক্রিকেটে ভারতের সাফল্য চলছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪)

শুরুটা হয়েছিল রোহিত শর্মার হাত ধরে। ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স হওয়ার পর থেকে কুড়ি-বিশের ক্রিকেট আর জিততে পারেনি ভারত। ২০২৪ সালে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে হওয়া বিশ্বকাপে ফাইনালে টান টান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২৪)

কুয়ালালামপুরে হওয়া প্রতিযোগিতায় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেফালি বর্মার নেতৃত্বাধীন দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫)

পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলে দুবাইয়ে। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারান রোহিতেরা।

মহিলাদের এক দিনের বিশ্বকাপ (২০২৫)

৪২ বছরের খরা কাটিয়ে প্রথম বার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জেতে ভারত। ঘরের মাঠে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারান হরমনপ্রীত কৌরেরা।

দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৫)

প্রথম বার দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। শ্রীলঙ্কায় আয়োজিত সেই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২৬)

জ়িম্বাবোয়েতে আয়োজিত প্রতিযোগিতায় ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৈভব সূর্যবংশীর ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৬)

নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। প্রথম বার ঘরের মাঠে কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছে তারা। পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও গড়েছেন সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আরও পড়ুন