Jasprit Bumrah

ইতিহাস গড়লেন বুমরা, প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে কী করলেন ভারতীয় পেসার?

কেপ টাউনে টেস্ট জিতে শেষ করল ভারত। আর সেই সঙ্গে রেকর্ড গড়লেন বুমরা। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ় হলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১১:২০
Jasprit Bumrah

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই সিরিজ় সেরা হলেন যশপ্রীত বুমরা। দু’ম্যাচে ১২ উইকেট তুলে নিলেন তিনি। কেপ টাউনে টেস্ট জিতে শেষ করল ভারত। আর সেই সঙ্গে রেকর্ড গড়লেন বুমরা। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ় হলেন তিনি।

Advertisement

কেপ টাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই ইনিংসে বুমরার নেন ২ উইকেট। পরের ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি। প্রথম ম্যাচেও সেঞ্চুরিয়ানে একটি ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ১২ উইকেট নিয়ে দুই দল মিলিয়ে সিরিজ়ে সব থেকে বেশি উইকেট বুমরার। সেই কারণে সিরিজ় সেরার পুরস্কার পেয়েছেন তিনি। তবে একক ভাবে নয়। জীবনের শেষ টেস্ট খেলতে নেমে ডিন এলগার সিরিজ় সেরা হয়েছেন। তাঁদের যুগ্ম ভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

২০১১ সালের পর ভারত এই প্রথম বার দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ় না হেরে ফিরছে। এখনও পর্যন্ত এই একটি দেশে কখনও সিরিজ় জেতেনি ভারত। বুমরাদের দাপটে এই বারে অন্তত ড্র করে ফিরছে তারা। কেপ টাউনেই টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। সেই মাঠেই তিনি পেলেন সিরিজ় সেরার পুরস্কার। বুমরা বলেন, “এই মাঠের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা রয়েছে। টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। এই মাঠেই সেটা পূরণ হয়েছে। প্রথম ম্যাচের স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে। আজকের দিনটা নিয়েও বেশ খুশি। আমরা জানি যে বিদেশে বোলিং করতে গেলে আরও ধারাবাহিক হতে হবে। সেই চেষ্টা করেছি।”

Advertisement
আরও পড়ুন