ICC T20 World Cup 2026

বুমরাহ জাতীয় সম্পদ! জানিয়ে দিলেন সূর্য, বিশ্বকাপ জিতে দু’বছর আগের পরিকল্পনার কথা ভারত অধিনায়কের মুখে

অধিনায়ক হিসাবে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দু’বছর আগের কথা শোনা গেল সূর্যকুমার যাদবের মুখে। জসপ্রীত বুমরাহের বিশেষ প্রশংসা করলেন সূর্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০০:৩২
cricket

বিশ্বকাপ ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের তালিকায় জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম বার অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সফল হয়ে সূর্যের মুখে শোনা গিয়েছে দু’বছর আগের কথা। পাশাপাশি জসপ্রীত বুমরাহের প্রশংসা আলাদা ভাবে করেছেন সূর্য।

Advertisement

অহমদাবাদের মাঠে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে সূর্য বলেন, “এই গল্পটা ২০২৪ সালে শুরু হয়েছিল। জয় ভাই তখন সচিব ছিলেন। উনি আমার উপর ভরসা দেখিয়েছিলেন। রোহিত ভাইও আমার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। তার পর থেকে অনেক পরিকল্পনা করেছি। অনেক পরিশ্রম করেছি। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের অভ্যাস এ বারও ধরে রেখেছি।”

বিশ্বকাপ জিতে বুমরাহের কথা শোনা গিয়েছে সূর্যের মুখে। আগের দিন সঞ্জু স্যামসন জানিয়েছিলেন, এক প্রজন্মে বুমরাহের মতো ক্রিকেটার একজনই আসে। আরও খানিকটা এগিয়ে গেলেন সূর্য। তিনি বললেন, “সঞ্জু আগের দিন বলেছিল, বুমরাহের মতো বোলার এক প্রজন্মে একজনই আসে। আমি বলব, বুমরাহ জাতীয় সম্পদ। ও জানে ওকে কী করতে হবে। আমাকে কিছু বলতে হয় না।”

পাশাপাশি বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও সঞ্জুর কথাও শোনা গিয়েছে ভারত অধিনায়কের মুখে। সূর্য বলেন, “সঞ্জু ঠিক সময়ে দলে এসে নিজের জাত চিনিয়েছে। বরুণ, অভিষেক বিশ্বের এক নম্বর বোলার, ব্যাটার। ওরা জানে, ওদের কাজ কী। সকলে নিজের ভূমিকা পালন করেছে। দল হিসাবে আমরা জিতেছি।”

Advertisement
আরও পড়ুন