IPL 2026

ইস্টবেঙ্গল ম্যাচের আগের দিন হঠাৎই মুম্বই শিবিরে সুনীল! হার্দিকেরা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে বেঙ্গালুরু। তার আগে আচমকাই আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে হাজির সুনীল ছেত্রী। গোটা দলের সঙ্গে দেখা করে কথা বলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২২:০৯
cricket

সুনীলের (বাঁ দিকে) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি দিচ্ছেন হার্দিক। ছবি: সমাজমাধ্যম।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে বেঙ্গালুরু। তার আগের দিন আচমকাই আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে হাজির সুনীল ছেত্রী। গোটা দলের সঙ্গে দেখা করে কথা বলেছেন তিনি। তাঁর হাতে মুম্বইয়ের জার্সিও তুলে দেওয়া হয়েছে। চমকে দিয়েছেন একটি ক্যাচ নিয়ে।

Advertisement

বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই। তার আগে মুম্বই শিবিরে হাজির হয়েছেন সুনীল। হার্দিকদের সঙ্গে দেখা করেছেন তিনি। অনেক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে। জয়বর্ধনের সঙ্গে কথা বলার ফাঁকেই সুনীলের দিকে উড়ে আসে একটি বল। কিছুটা দৌড়ে বলটি তালুবন্দি করেন সুনীল। তা দেখে অনুশীলনে থাকা বাকি ক্রিকেটারেরা হাততালি দিয়ে ওঠেন।

সুনীলের আসার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছে মুম্বই। ক্রিকেট এবং ফুটবলের দর্শকদের মেলবন্ধন ঘটাতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সে অর্থে কোনও যোগাযোগ নেই সুনীলের। তবে আইএসএলের শুরুর দিকে কয়েক বছর তিনি মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছিলেন। ফলে শহর তাঁর কাছে অচেনা নয়।

মুম্বই আপাতত আইপিএলের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। মাত্র দু’পয়েন্ট রয়েছে তাদের। টানা তিনটি ম্যাচ হেরে তারা খেলতে নামবে ছন্দে থাকা পঞ্জাবের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন