Ravichandran Ashwin

অবসরের কথা অশ্বিনের মুখে, জানিয়ে দিলেন কবে খেলবেন শেষ ম্যাচ

১০০টি টেস্ট খেলে ফেলেছেন ৩৭ বছরের এই স্পিনার। টেস্টে রয়েছে ৫১৬টি উইকেট। সেই অশ্বিন জানালেন কবে তিনি অবসর নিতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১০:২০
Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০০টি টেস্ট খেলে ফেলেছেন ৩৭ বছরের এই স্পিনার। টেস্টে রয়েছে ৫১৬টি উইকেট। সেই অশ্বিন জানালেন কবে তিনি অবসর নিতে চান।

Advertisement

ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের। তিনি ৬১৯টি উইকেট নিয়েছিলেন। অশ্বিন বলেন, “আমি ওই রেকর্ড ভাঙতে চাই না। অনিল কুম্বলের ভক্ত আমি। আমি যদি ৬১৮টা উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।”

কুম্বলে অবসর নেওয়ার তিন বছর পর অভিষেক হয় অশ্বিনের। প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচে ন’টি উইকেট নিয়ে সেরা হয়েছিলেন তিনি। সিরিজ়ের সেরাও হয়েছিলেন অশ্বিন। ২২টি উইকেট নিয়েছিলেন। ১২১ রান করেছিলেন।

অশ্বিন শুধু মাত্র স্পিনার হিসাবে নয়, অলরাউন্ডার হিসাবে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৫৬টি উইকেট। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬৫টি। নিয়েছেন ৭২টি উইকেট। সব ধরনের ক্রিকেটেই এক সময় নিয়মিত ছিলেন অশ্বিন। এখন যদিও দলে নিয়মিত নন তিনি। ২০২৩ সালের বিশ্বকাপের দলেও ছিলেন অশ্বিন।

Advertisement
আরও পড়ুন