চুক্তি অনুযায়ী বকেয়া টাকা দেয়নি সংস্থা, বাংলাদেশে বাতিল আইপিএল সম্প্রচার

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সম্ভবত এ বার আইপিএল দেখতে পাবেন না। সে দেশে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনেছিল টি-স্পোর্টস। জিয়োহটস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী টাকা দেয়নি সংস্থাটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২৩:২৬
picture of cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

নানা জল্পনার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অনুমতি দিয়েছে তারেক রহমানের সরকার। তবু সে দেশের ক্রিকেটপ্রেমীরা সম্ভবত ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা দেখতে পাবেন না এ বার। বাংলাদেশের সম্প্রচারকারী সংস্থা এখনও আগের সব টাকা মেটায়নি। চাই চুক্তি বাতিল করছে জিয়োহটস্টার।

Advertisement

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ বার আইপিএল দেখতে পাবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। কারণ বাংলাদেশে আইপিএল সম্প্রচারে মত ছিল না অন্তর্বর্তী সরকারের। নির্বাচনের পর পরিস্থিতি বদলায়। ‌ভারতের সঙ্গে আগের মতো বন্ধুত্ব এবং সহযোগিতার অবস্থান নেন তারেক। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দু’দেশের ক্রিকেট সম্পর্কে জটিলতা তৈরি হয়। সেই জটিলতার কারণেই বাংলাদেশে আইপিএলের সব রকম প্রচার এবং সম্প্রচার নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। কয়েক দিন আগে বাংলাদেশের নব নির্বাচিত সরকার আইপিএল সম্প্রচারের ছাড়পত্র দেয়। তার পরও সে দেশের ক্রিকেটপ্রমীরা সম্ভবত এ বারের আইপিএল দেখতে পাবেন না।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনেছিল টি-স্পোর্টস। জিয়োহটস্টারের সঙ্গে সংস্থাটির ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চুক্তি হয়। জিয়োহটস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেয়নি টি-স্পোর্টস। তাই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেওয়ায় সেই চুক্তি বাতিল করা হচ্ছে। মহিলাদের প্রিমিয়ার লিগও বাংলাদেশের সম্প্রচারিত হবে না। এ নিয়ে টি-স্পোর্টস কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশের তথ্য মন্ত্রক অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে, তথ্যমন্ত্রী জাহির উদ্দিনের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। আইপিএল সম্প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এমন কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement
আরও পড়ুন