IPL 2026

কেকেআর শিবিরে যোগ দিয়েই ‘কাজ’ শুরু করে দিলেন কোচ রাসেল, অবসর নিয়ে আক্ষেপ নেই প্রাক্তন অলরাউন্ডারের

ক্রিকেটজীবনে বিধ্বংসী ব্যাটার হিসাবেই পরিচিত ছিলেন তিনি। অবলীলায় বল মাঠের বাইরে পাঠাতেন। সেই আন্দ্রে রাসেল ক্রিকেট ছেড়ে এখন কেকেআরের ‘পাওয়ার কোচ’। মুম্বই ম্যাচের আগে দলে যোগ দিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২২:৪৬
cricket

আন্দ্রে রাসেল। ছবি: সমাজমাধ্যম।

ক্রিকেটজীবনে বিধ্বংসী ব্যাটার হিসাবেই পরিচিত ছিলেন তিনি। অবলীলায় বল মাঠের বাইরে পাঠাতেন। আবার দরকারে হাত ঘুরিয়ে দু’-একটি উইকেটও তুলে নিতেন। সেই আন্দ্রে রাসেল ক্রিকেট ছেড়ে এখন কেকেআরের ‘পাওয়ার কোচ’। মুম্বই ম্যাচের আগে দলে যোগ দিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছেন।

Advertisement

রাসেল জানিয়েছেন, কী ভাবে ক্রিকেটারেরা সহজে ছয় মারতে পারবেন সেটাই শেখাচ্ছেন তিনি। কেকেআরের পোস্ট করা একটি ভিডিয়োয় রাসেলের উদ্দেশে প্রশ্ন করা হয়, “আপনি বেঁচে থাকার জন্য কী করেন?” হাসতে হাসতে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার উত্তর দেন, “আমি ক্রিকেটারদের ছয় মারা শেখাই।”

ভিডিয়োয় রাসেলকে দেখা গিয়েছে, ব্যাটারদের অনুশীলনের সময় নেটের পিছনে দাঁড়িয়ে থাকতে। কী ভাবে ছয় মারতে হবে, কাঁধের অবস্থান কেমন হবে, কোন জায়গায় বেশি জোর দিতে হবে তা খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছেন। রাসেলের থেকে পরামর্শ নিয়ে একাধিক ছয় মেরেছেন রমনদীপ সিংহ। অজিঙ্ক রাহানে, ফিন অ্যালেনদেরও বল মাঠের বাইরে পাঠাতে দেখা গিয়েছে।'

গত বছর আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ক্রিকেটজীবন শেষ করার জন্য কোনও আক্ষেপ নেই তাঁর। রাসেল বলেছেন, “মনে হয় না অবসর নিয়ে আমার মানসিকতায় কোনও বদল হয়েছে। যাদের হয়ে এবং বিরুদ্ধে আমি খেলেছি, তাদের কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”

আইপিএলে রাসেল ১৪২টি ম্যাচ খেলে ২৬৫১ রান করেছেন। পাশাপাশি ১২৩টি উইকেটও রয়েছে। কেকেআরের হয়ে রাসেল ১৩৩টি ম্যাচ খেলে ১২২টি উইকেট নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন