সরাসরি
IPL 2026

প্রথম উইকেট হারাল কেকেআর, আউট রাহানে, রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় অ্যালেন, ইডেনের মন্থর উইকেটে ১৫০ রানই কি যথেষ্ট

প্রায় এক মাস পর ইডেনে আবার খেলছে কলকাতা। প্লে-অফে যেতে এই ম্যাচ জেতা জরুরি। ইডেনে প্রত্যাবর্তনে কি মুখে হাসি ফুটবে রাহানের দলের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৫
cricket

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং গুজরাতের অধিনায়ক শুভমন গিল। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৮ key status

১৫০ রানই কি যথেষ্ট?

ইডেনের উইকেট মন্থর। রবি শাস্ত্রী বলছেন, এই উইকেটে বল ব্যাটে আসছে না। তবে কি ১৫০ রানই যথেষ্ট?

timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৪ key status

আউট রাহানে

সিরাজের বল আগের বলগুলির তুলনায় একটু বেশি ফুলার লেংথে পড়েছিল। আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড রাহানে। ১৪ বলে ১৪ রান করলেন কেকেআর অধিনায়ক।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫০ key status

হাত খুলছেন অ্যালেন

ফিন অ্যালেন ১৩ বলে ৩০ রান করে উইকেটে। দু’টি করে চার ও ছক্কা মেরেছেন কিউয়ি ওপেনার।

timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৪০ key status

মন্থর উইকেট, বল আসছে না ব্যাটে

প্রথম দু’ওভারে ১৩ রান কেকেআরের। বাউন্ডারি একটি।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:০২ key status

টসে জিতলেন শুভমন

ঘরের মাঠে ফিরে টস হারলেন রাহানে। প্রথমে ব্যাট করবে কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন