IPL 2026

আইপিএলে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গকৃশকে, জাতীয় দলে ঢুকতে নতুন অস্ত্রে শান দিচ্ছেন কেকেআরের ব্যাটার

টি-টোয়েন্টি দলের ধারেকাছেও নেই তিনি। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপানো তাঁর কাছেও স্বপ্ন। তাই কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নন অঙ্গকৃশ রঘুবংশী। কী করছেন কেকেআরের অনুশীলনে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৮:৫১
cricket

অঙ্গকৃশ রঘুবংশী। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি দলের ধারেকাছেও নেই তিনি। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপানো তাঁর কাছেও স্বপ্ন। তাই কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নন অঙ্গকৃশ রঘুবংশী। জাতীয় দলে ঢোকার জন্য উইকেটকিপিং দক্ষতায় শাণ দিচ্ছেন তিনি।

Advertisement

কেকেআর দলে উইকেটকিপার হিসাবে টিম সেইফার্ট এবং তেজস্বী দাহিয়া রয়েছেন। তবে দরকারে তিনিও উইকেটের পিছনে দাঁড়াতে রাজি বলে জানিয়েছেন অঙ্গকৃশ। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “মুম্বই টি-টোয়েন্টি দল চেয়েছিল আমি কিপিং করি। ভেবেছিলাম কেন নয়? এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ ছিল। খুবই উপভোগ করেছি। অনেক দিন ধরেই কিপিং অনুশীলন করছি। দেখা যাক কী হয়।”

জাতীয় দলে জায়গা ফিরে পেতে সম্প্রতি বল করতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। টি-টোয়েন্টি দলে থাকা তিলক বর্মাও বোলিং অনুশীলন করছেন। তিনিও কি আরও একটি দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় দলে ঢুকতে চান? অঙ্গকৃশের জবাব, “আমি অত ভাবি না। শুধু নিজের খেলার উন্নতির কথা ভাবি। টি-টোয়েন্টি খুব ওঠাপড়ার খেলা। তাই ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিং এবং উইকেটকিপিং দক্ষতারও উন্নতি করতে চাই। প্রতি দিন উন্নতি করছি এবং ব্যাটার হিসাবে নিজেকে আরও ভাল করে তোলার চেষ্টা করছি।”

ঘরোয়া ক্রিকেটে লাল বলে খুব বেশি সুযোগ পাননি। সাদা বলে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হজারেতে খেলেছেন। তবে দল সাফল্য না পাওয়ায় খুশি নন অঙ্গকৃশ। বলেছেন, “আমি যতটা পারি পরিশ্রম করার চেষ্টা করি। দল সাফল্য পেল কি না, সেটার কথা ভেবে নিজের পারফরম্যান্স বিচার করি। মুম্বই একটাও সাদা বলের প্রতিযোগিতায় জেতেনি। তবে আমরা অনেক কিছু শিখেছি। প্রত্যেক মরসুমে নিজের উন্নতি করছি। প্রতি বারই পরের ম্যাচটা শেষ ম্যাচ ভেবে খেলতে নামি। এ বছর অনেক ক্রিকেট খেলেছি। আমি প্রস্তুত।”

Advertisement
আরও পড়ুন