IPL 2026

টস হারলেন রাহানে, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে কেকেআর, প্রথম একাদশে জোড়া পরিবর্তন

হায়দরাবাদ ম্যাচে কেকেআরের প্রথম একাদশ নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। টসের পর দল জানিয়ে দিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। দলে দু’টি পরিবর্তন হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:০৭
picture of cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লেঅফের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে অজিঙ্ক রাহানেদের। কেকেআরের বেশ কয়েক জন ক্রিকেটার ফর্মে নেই। তাদের নিয়েই কি প্রথম একাদশ তৈরি করলেন রাহানেরা?

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে দু’টি পরিবর্তন করল কেকেআর। ফিন অ্যালেন এবং মণীশ পান্ডেকে নেওয়া হয়েছে দলে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন রমনদীপ সিংহ এবং টিম সেইফার্ট। এ বারের আইপিএলে এই প্রথম খেলবেন মণীশ। এই ম্যাচেও সুযোগ দেওয়া হল না নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে। খেলানো হচ্ছে না জ়িম্বাবোয়ের জোরে বোলার ব্লেসিং মুজ়ারাবানিকেও। স্বাভাবিক ভাবেই কেকেআর শিবিরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকল। এই ম্যাচেও খেলানো হল না মাথিশা পাথিরানাকেও।

প্রথম একাদশে দু’টি পরিবর্তন করেছেন প্যাট কামিন্সেরাও। হর্ষ দুবে এবং নীতীশ রেড্ডির পরিবর্তে প্রথম একাদশে এসেছেন হর্ষল পটেল এবং রবিচন্দ্রন স্মরণ।

কেকেআরের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, টিম সেইফার্ট, রিঙ্কু সিংহ, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, সুনীল নারাইন, বৈভব অরোরা, অনুকূল রায় এবং কার্তিক ত্যাগী। ইমপ্যাক্ট সাব বরুণ চক্রবর্তী।

Advertisement
আরও পড়ুন