সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
রাজকোটে ২৬ রানে হার ভারতের। সিরিজ়ে ফিরল ইংল্যান্ড।
কিছুটা হলেও লড়াই করছিলেন হার্দিক। ৩৫ বলে ৪০ রান করে আউট হলেন তিনি। হারের দিকে এগোচ্ছে ভারত।
আর্চারের বলে ১৬ বলে ১৫ রান করে আউট হলেন অক্ষর। ষষ্ঠ উইকেট হারাল ভারত।
গত কয়েক ওভারে ভারতের হাত থেকে খেলা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। দুই ব্য়াটার হার্দিক ও সুন্দর রান করতে পারছিলেন না। ওভারটনের বলে বড় শট মারতে গিয়ে ফিরলেন সুন্দর। ১৫ বলে ৬ রান করেছেন তিনি।
৩৩৬ রান পরে আউট হলেন তিলক। আদিল রশিদের বল উইকেটে পড়ে অনেকটা ভিতরের দিকে ঘোরে। বুঝতে পারেননি তিলক। বল গিয়ে লাগে উইকেটে। ১৮ রান করে আউট হলেন তিলক। ৬৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে ভারত।
তিলক বর্মা ৫ ও হার্দিক পাণ্ড্য ১ রানে ব্যাট করছেন।
রাজকোটেও রান পেলেন না সূর্য। শুরুটা ভাল করেছিলেন তিনি। কিন্তু মার্ক উডের বলে নিজের পছন্দের শট খেলতে গিয়ে ১৪ রানে ফিরলেন অধিনায়ক। ৪৮ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
ভাল খেলছিলেন অভিষেক শর্মা। কিন্তু ২৪ রানের মাথায় ব্রাইডন কার্সের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ভাল ক্যাচ ধরলেন আর্চার।
আরও একটি ম্যাচে রান পেলেন না সঞ্জু। ৬ বলে ৩ রান করে জোফ্রা আর্চারের বলে আউট হলেন তিনি।
সিরিজ় জিততে ভারতের সামনে লক্ষ্য ১৭২ রান।
লড়াই করছিলেন লিভিংস্টোন। ২৪ বলে ৪৩ রান করে হার্দিকের বলে আউট হলেন তিনি।
স্পেলের শেষ বলেও উইকেট নিলেন বরুণ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন কেকেআরের স্পিনার।
ব্রাইডন কার্সকেও ৩ রানের মাথায় আউট করলেন বরুণ। ৪ উইকেট নিলেন তিনি।
বরুণের বল বুঝতেই পারছেন না ইংল্যান্ডের ব্যাটারেরা। প্রথম বলেই সুইপ মারতে গিয়ে আউট জেমি ওভারটন। পর পর দু’বলে উইকেট নিলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার।
জেমি স্মিথকে ৬ রানের মাথায় আউট করলেন বরুণ। ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।
প্রথম বলেই আউট হতে পারতেন জেমি স্মিথ। বিশ্নোইয়ের বলে তাঁর ক্যাচ ছাড়েন সঞ্জু। তবে কঠিন ক্যাচ ছিল সেটি।
ভারতের আর এক স্পিনার উইকেট নিলেন। রবি বিশ্নোইয়ের বলে বোল্ড হয়ে ফিরলেন ব্রুক। ১০ বলে ৮ রান করেছেন তিনি। ১০৮ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।
১১.৪ ওভারে ১০০ রান পার ইংল্যান্ডের। পর পর উইকেট পড়ায় রান তোলার গতি কমেছে তাদের।
অর্ধশতরান করে অক্ষর পটেলের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ডাকেট। ৮৭ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
ভাল খেলছেন বেন ডাকেট। ২৬ বলে ৫০ রান করেছেন তিনি।