রবীন্দ্র জাডেজা। ছবি: এক্স।
দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৪৮/৫। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২৮৬ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে অপরাজিত রয়েছেন জাডেজা (১০৪) এবং ওয়াশিংটন (৯)।
টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন জাডেজা। ১৬৮ বলে করলেন ১০০। ভারত ৩৩৮/৫। শুভমনেরা এগিয়ে ২৭৬ রানে।
টেস্ট ক্রিকেটে প্রথম শতরান জুরেলের। অহমদাবাদে ১০৩ রান করে খেলছেন। ২২ গজে তাঁর সঙ্গী জাডেজা (৮১)। ভারত ৩৯২/৪।
পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ১৫০ রানের বেশি তুললেন জুরেল (৮৮) এবং জাডেজা (৭৬)। ভারত ৩৭২/৪। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২১০ রানে এগিয়ে।
অহমদাবাদ টেস্টে ২০০ রানে এগিয়ে গেল ভারত। শুভমনদের রান ৪ উইকেটে ৩৬২। ব্যাট করছেন জুরেল (৮৭) এবং জাডেজা (৬৭)।
অহমদাবাদ টেস্টে চালকের আসনে ভারতীয় দল। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ়। চা পানের বিরতি পর্যন্ত ভারত তুলেছে ৪ উইকেটে ৩২৬। শুভমনেরা এগিয়ে রয়েছেন ১৬৪ রানে। ২২ গজে রয়েছেন জুরেল (৬৮) এবং জাডেজা (৫০)।
৭৫ বলে ৫০ রান করলেন জাডেজা। টেস্টে ২৮তম অর্ধশতরান জাডেজার। ভারত ৩২৬/৪।
পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি জুরেল (৬৮)-জাডেজার (৪৮)। ভারত ৩২৫/৪।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩০০ রান করে ফেলল ভারত। ২২ গজে রয়েছেন জুরেল (৬০) এবং জাডেজা (৩২)। শুভমনেরা এগিয়ে ১৩৮ রানে।
৯৩ বলে ৫০ রান পূর্ণ করলেন জুরেল। ভারত ২৮৬/৪।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ১০০ রানে এগিয়ে গেল ভারত। শুভমনেরা ২৬২/৪। ব্যাট করছেন জুরেল (৩২) এবং জাডেজা (২৬)।
মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই আউট রাহুল (১০০)। ওয়ারিক্যানের বলে ক্যাচ আউট হলেন। ভারত ২১৮/৪। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ৫৬ রানে এগিয়ে শুভমনেরা।
ব্যাট করছেন রাহুল (১০০) এবং জুরেল (১৪)। ভারত ২১৮/৩।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি। ভারত ২১৮/৩। ৫৬ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে রয়েছেন রাহুল (১০০) এবং জুরেল (১৪)।
দেশের মাটিতে দ্বিতীয় টেস্ট শতরান রাহুলের। সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করলেন তিনি। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি। সব মিলিয়ে ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০০ রান তুলে ফেলল ভারতীয় দল। ৩৮ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে রয়েছেন রাহুল (৯৩) এবং জুরেল (৩)।
চেজের বল রিভার্স সুইপ করতে গিয়ে আউট শুভমন (৫০)। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ চলে যায়। ভুল করেননি গ্রেভস। ভারত ১৮৮/৩।
৯৪ বলে ৫০ করলেন শুভমন। ভারত ১৮৮/২।
দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি রাহুল-শুভমনের। রাহুল ৬৩ এবং শুভমন ২৩ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু অহমদাবাদে।