দলকে টেনে নিয়ে যাচ্ছেন শুভমন গিল। ছবি: পিটিআই
বাংলাদেশের কাছে ৬ রানে হারল ভারত।
১২১ রান করে আউট শুভমন। ভারতের ৭ উইকেট পড়ল। শুভমন আউট হওয়ায় ভারতের জেতার আশা আরও কমল।
এক দিকে টিকে রয়েছেন শুভমন। ১১৭ বলে শতরান করেছেন তিনি। একাই লড়ছেন ভারতীয় ওপেনার।
রান পেলেন না রবীন্দ্র জাডেজাও। ভারতের ষষ্ঠ উইকেট পড়ল।
২৬ রান করে শাকিবের বলে আউট সূর্যকুমার। রান তাড়া করতে নেমে আরও চাপে ভারত। ১৩৯ রানে অর্ধেক দল সাজঘরে।
শুভমন ৭০ ও সূর্যকুমার ১৭ রান করে খেলছেন।
নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও এক দিকে ভাল খেলছিলেন শুভমন। অর্ধশতরান করেছেন তিনি। দলকে টেনে নিয়ে যাচ্ছেন ভারতীয় ওপেনার।
৫ রান করে মেহেদি হাসান মিরাজের বলে আউট ঈশান। ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত।
রাহুলকে (১৯) আউট করলেন মেহেদি। ভারত ৭৪/৩।
ব্যাট করছেন শুভমন (১৯) এবং রাহুল (১১)।
৫ রান করে আউট তিলক বর্মা। তানজিমের বল ছাড়তে গিয়ে বোল্ড হন তিনি। ১৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছে ভারতের।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই আউট রোহিত। তানজিম হাসান শাকিবের বলে আউট হয়েছেন ভারত অধিনায়ক।
৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করল বাংলাদেশ।
নাসুমকে (৪৪) আউট করলেন প্রসিদ্ধ। বাংলাদেশ ২৩৮/৮।
ব্যাট করছেন মেহদি (১৭) এবং নাসুম (৪০)।
হৃদয়কে (৫৪) আউট করলেন শামি। বাংলাদেশ ১৯৩/৭।
আরও একটি ম্যাচে অর্ধশতরান করলেন হৃদয়। বাংলাদেশের ইনিংসকে টানছেন তিনি।
জাডেজার বলে আউট হলেন শামিম। এক দিনের ক্রিকেটে নিজের ২০০তম উইকেট নিলেন ভারতীয় স্পিনার।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে বাংলাদেশকে আবার ধাক্কা দিলেন শার্দূল। ৮০ রান করে বোল্ড হলেন শাকিব। নিজের তৃতীয় উইকেট নিলেন শার্দূল।
পঞ্চম উইকেটে ১০০ রান যোগ করলেন বাংলাদেশের দুই ব্যাটার।