সরাসরি
ICC T20 World Cup 2026

সূর্য, তিলকের উইকেটের পর হাত খোলা শুরু হার্দিক, শিবমের, নামিবিয়ার বিরুদ্ধে ভারত ১৫ ওভারে ১৬৮/৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকাকে কষ্ট করে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। প্রথমে ব্যাট করছে ভারতীয় দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫
cricket

বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি ভারত ও নামিবিয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫ key status

হাত খোলা শুরু হার্দিক, শিবমের

শুরুতে কিছুটা সামলে হাত খোলা শুরু করেছেন ভারতের দুই ব্যাটার। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারত। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮ key status

আউট তিলক

পর পর উইকেট হারাচ্ছে ভারত। এ বার ২১ বলে ২৫ রান করে আউট হলেন তিলক বর্মা। নামিবিয়ার স্পিনারদের সামনে চাপে ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ key status

ব্যর্থ সূর্যকুমার

এই ম্যাচে রান পেলেন না সূর্যকুমার। ১৩ বলে ১২ রান করে স্টাম্প আউট হলেন তিনি। বলের ঘূর্ণিতে পরাস্ত হলেন। ১২০ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৮ key status

রান তোলার গতি কমল ভারতের

সপ্তম ওভারের মধ্যে ১০০ পার হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু ঈশান আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি কমেছে। স্পিনারদের সামনে হাত খুলতে পারছেন না সূর্যকুমার ও তিলক। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২ key status

থামল ঈশানের ঝড়

ছক্কা মারতে গিয়েই আউট হলেন ঈশান। ২৪ বলে ৬১ রান করলেন তিনি। ১০৪ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৮ key status

ভারতের রান ১০০ পার

মাত্র ৬.৫ ওভারে ১০০ রান পার ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও দলের করা দ্রুততম শতরান। প্রতি ওভারে বড় রান হচ্ছে। ঈশানকে থামাতে পারছেন না নামিবিয়ার বোলারেরা। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫ key status

পাওয়ার প্লে শেষে ভারত ১ উইকেটে ৮৬

ঈশান ২০ বলে ৫০ ও তিলক বর্মা ৮ বলে ১৩ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫ key status

২০ বলে অর্ধশতরান ঈশানের

বিধ্বংসী ব্যাট করছেন ঈশান কিশন। মাত্র ২০ বলে অর্ধশতরান করেছেন। এক ওভারে পর পর চার বলে চার ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩ key status

আউট সঞ্জু

আবার ব্যর্থ সঞ্জু (২২)। ভাল শুরু করেও উইকেট ছুড়ে দিলেন শিকোনগোর বলে। ভারত ২ ওভারে ২৫/১।

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১ key status

শুরু ভারতের ইনিংস

ওপেন করলেন ঈশান এবং সঞ্জু।

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২ key status

নেই অভিষেক, ফিরলেন সঞ্জু, ভারতীয় দলে জোড়া বদল

ইঙ্গিত ছিলই। সেটাই দেখা গেল। ভারতীয় দলে জোড়া বদল হয়েছে। খেলছেন না অভিষেক শর্মা ও মহম্মদ সিরাজ। বদলে দলে এসেছেন সঞ্জু স্যামসন ও জসপ্রীত বুমরাহ। 

ভারতের প্রথম একাদশ— সঞ্জু স্যামসন, ঈশান কিশন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০ key status

পছন্দের ব্যাটিংই পেয়েছেন সূর্য

ভারত অধিনায়ক জানিয়েছেন, টস জিতলে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন তিনি। অর্থাৎ, টস হারলেও পছন্দের ব্যাটিংই পেয়েছে ভারত। 

timer শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪ key status

টস হারলেন সূর্যকুমার

আরও একটি ম্যাচে টস হারলেন সূর্যকুমার যাদব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও প্রথমে ব্যাট করতে হবে ভারতকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন