সরাসরি
MI vs KKR live updates in IPL 2026

১৮ রানে ফিরলেন ২৫ কোটির গ্রিন, দ্বিতীয় উইকেট হারাল কলকাতা, অর্ধশতরান অধিনায়ক রাহানের

আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। এই মাঠে কেকেআরের রেকর্ড একেবারেই ভাল নয়। সেই খরা কি কাটবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:১৮
cricket

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:২০ key status

অর্ধশতরান রাহানের

প্রথম ম্যাচেই ছন্দে রাহানে। নিজের ‘ঘরের’ মাঠে অর্ধশতরান করলেন। মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলেই বড় হয়েছেন রাহানে।

কেকেআর ১১৯-২।

timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:১৮ key status

আউট গ্রিন

আবার উইকেট শার্দূলের। অফস্টাম্পের বাইরের বলে চালিয়েছিলেন গ্রিন। ক্যাচ ধরলেন রাদারফোর্ড। ১৮ করলেন গ্রিন।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:০৫ key status

সপ্তম ওভারে ১৬ রান

মায়াঙ্ক মারকান্ডেকে ছয় মারলেন গ্রিন এবং রাহানে।

timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৮ key status

অ্যালেন আউট

স্লোয়ার দিয়েছিলেন শার্দূল। তুলে মারতে গিয়ে তিলকের হাতে ক্যাচ দিলেন অ্যালেন। ১৭ বলে ৩৭ করলেন তিনি।

কেকেআর ৭৪-১।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৫ key status

১১ রান দিলেন বুমরাহ

বুমরাহের ওভারে একটি করে চার মারলেন অ্যালেন এবং রাহানে।

timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫১ key status

হার্দিকের ওভারে ২৬ রান

আইপিএলের অন্যতম খারাপ বোলিং হার্দিকের। তাঁকে দু’টি ছয় এবং তিনটি চার মারলেন  অ্যালেন। রোখা যাচ্ছে না কিউয়ি ব্যাটারকে। কেকেআর ৫৭-০।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৪৪ key status

তৃতীয় ওভারে ১৭ রান

আল্লা গজ়নফরের ওভারে একটি চার এবং দু’টি ছয় মারলেন অ্যালেন। প্রথম ছয়টি ছিল ৮৬ মিটারের।

timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৩৬ key status

আগ্রাসী রাহানে

প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টকে ছয় মারলেন রাহানে। প্রথম ওভারে ১০ তুলল কেকেআর।

timer শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:০২ key status

টস হারলেন রাহানে

আইপিএলের প্রথম ম্যাচেই টস হারলেন অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন