Avram Glazer

আরসিবি কেনার দৌড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার, কোহলি-মন্ধানাদের দলের জন্য ১৬,৩০০ কোটি দিতে তৈরি গ্লেজ়ার

ম্যাঞ্চেস্টার ইউনাইডেটের সঙ্গে প্রায় এক দশক ধরে জড়িয়ে আব্রাম গ্লেজ়ার। ইপিএলের পর তিনি আইপিএলেও বিনিয়োগ করতে চান। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের আরসিবি কেনার দৌড়ে তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২
picture of cricket

আব্রাম গ্লেজ়ার। ছবি: এক্স।

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হওয়া নিশ্চিত। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজ়ার।

Advertisement

আরসিরি কেনার জন্য ১.৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৬,৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন গ্লেজ়ার। গ্লেজ়ার পরিবারের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটালের নামে দরপত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, জমা পড়া দরপত্রগুলির মধ্যে গ্লেজ়ারদের দেওয়ার দামই সর্বোচ্চ। আগ্রহী ক্রেতাদের মধ্যে থেকে বেছে নিয়ে একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধারের সংস্থাও।

একাই আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছেন গ্লেজ়ার। অন্য কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে জোট করেননি। আইপিএলের দলটির একক মালিকানা চান তিনি। সে কারণে তাঁর সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম বিত্তবান ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টারের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁর পক্ষে যেতে পারে। সে ক্ষেত্রে আরসিবি এক মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়ি হতে পারে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি-টোয়েন্টির দল ‘ডেজার্ট ভাইপার’-এর মালিকও তিনি।

Advertisement
আরও পড়ুন