IPL 2026

দলের সঙ্গে রায়পুরে গেলেন না হার্দিক! রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বই অধিনায়কের খেলা নিয়ে ধোঁয়াশা

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেননি হার্দিক পাণ্ড্য। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:৫১
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

এখনও কি সুস্থ হয়ে ওঠেননি হার্দিক পাণ্ড্য? তাঁকে নিয়ে ধোঁয়াশা চলছে। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেননি হার্দিক। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। দলের সঙ্গে রায়পুরে যাননি হার্দিক।

Advertisement

বুধবার ছত্তীসগড়ের রায়পুরে উড়ে গিয়েছে মুম্বই দল। তার আগে মুম্বই বিমানবন্দরে বাকিদের দেখা গেলেও হার্দিককে দেখা যায়নি। এমন কোনও খবরও পাওয়া যাচ্ছে না যে, পরে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। তাতে ধোঁয়াশা আরও বেড়েছে।

লখনউয়ের বিরুদ্ধে টস করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছিলেন, হার্দিক একটু অসুস্থ। তাই তিনি শুধু এক ম্যাচের জন্য অধিনায়কত্ব করবেন। সেই ম্যাচ জেতে মুম্বই। পরে দল জানায়, পিঠে ব্যথার কারণে খেলেননি হার্দিক। ম্যাচের আগে এই সমস্যা শুরু হওয়ায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়েছিল তাগের।

চলতি আইপিএলে আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও একটি ম্যাচে খেলেননি হার্দিক। যাঁরা জোরে বল করেন, তাঁদের ক্ষেত্রে পিঠের ব্যথা খুবই সাধারণ। হার্দিক আগেও এই সমস্যায় পড়েছেন। পিঠের ব্যথায় দীর্ঘ দিন মাঠের বাইরেও থেকেছেন। সেই কারণেই হয়তো তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স।

তবে এমন একটা সময়ে হার্দিককে মুম্বই পাবে না, যখন তাদের সব ম্যাচই মরণ-বাঁচন। খাতায় কলমে এখনও তাদের সুযোগ রয়েছে। বাকি সব ক’টি ম্যাচ জিতলে মুম্বইয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে মুম্বইকে। এই পরিস্থিতিতে অধিনায়ককে না পেলে মুম্বইয়ের সমস্যা আরও বাড়বে।

Advertisement
আরও পড়ুন