Babar Azam

বাবরের নজির! কোহলিকে ছুঁয়ে ফেললেন পাকিস্তানের ক্রিকেটার, ছাপিয়ে গেলেন ক্রিস গেলকে

বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন বাবর আজ়ম। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জ়ালমির হয়ে অর্ধশতরানের ইনিংস খেলে কোহলির নজির স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:৩০
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে ছন্দে রয়েছেন বাবর আজ়ম। ছন্দে তাঁর নেতৃত্বাধীন দল পেশোয়ার জ়ালমিও। টি-টোয়েন্টিতে নতুন নজির গড়েছেন বাবর। তিনি ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে। পেশোয়ার জ়ালমির হয়ে অর্ধশতরানের ইনিংস খেলে কোহলির নজির স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার।

Advertisement

করাচির মাঠে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে পেশোয়ার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৪ রান করে কোয়েট্টা। রান তাড়া করতে নেমে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন বাবর। ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় পেশোয়ার।

পাকিস্তানের একমাত্র ব্যাটার হিসাবে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০টি অর্ধশতরান করলেন বাবর। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে এই নজির গড়েছেন তিনি। বাকিরা হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। সব ফরম্যাট মিলিয়ে টানা ন’টি আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরানের রেকর্ডও রয়েছে বাবরের। ২০২২ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১১৬টি অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের। ৪৩৫ ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। কোহলি ৪০২ ম্যাচে ১০৭টি অর্ধশতরান করেছেন। বাটলার ১০০টি অর্ধশতরান করেছেন ৪৬৮ ম্যাচে। বাবর অর্ধশতরানের সেঞ্চুরি করেছেন ৩৪১ ম্যাচে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫০+ স্কোরের নিরিখে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেলকে ছাপিয়ে গিয়েছেন বাবর। গেল ১১০টি ৫০+ (৮৮ অর্ধশতরান ও ২২ শতরান) স্কোর করেছেন। পেশোয়ারের হয়ে অর্ধশতরানের পর বাবরের ৫০+ স্কোর হয়েছে ১১১টি (১১০ অর্ধশতরান ও ১১ শতরান)।

এই তালিকাতেও শীর্ষে ওয়ার্নার। তাঁর ৫০+ স্কোরের সংখ্যা ১২৬টি (১১৬ অর্ধশতরান ও ১০ শতরান)। দ্বিতীয় স্থানে কোহলি। তিনি ১১৬টি ৫০+ স্কোর (১০৭ অর্ধশতরান ও ৯ শতরান) করেছেন। তিন নম্বরে রয়েছেন বাবর। তাঁর পরে গেইল। পাঁচ নম্বরে বাটলার। তিনি ১০৮টি ৫০+ স্কোর (১০০ অর্ধশতরান ও ৮ শতরান) করেছেন।

Advertisement
আরও পড়ুন