IPL 2026

ইডেনে রবিবার দলের খোলনলচে বদলে ফেলবে কেকেআর? পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডারেও, কাকে কোথায় নামানো হবে

বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালদের বিরুদ্ধে সব শক্তি প্রয়োগ করতে চাইছে মরিয়া কেকেআর শিবির। প্রথম একাদশে বেশ কিছু রদবদল হতে পারে। আমূল বদলে ফেলা হতে পারে ব্যাটিং অর্ডারও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৮
picture of cricket

কলকাতা নাইট রাইডার্সের দল। —ফাইল চিত্র।

কোন প্রথম একাদশ আইপিএলে জয়ে এনে দিতে পারে কলকাতা নাইট রাইডার্সকে? হন্যে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিষেক নায়ার। আইপিএল শুরুর তিন সপ্তাহের মধ্যেই কেকেআর কোচের আসন টলমল। রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হার পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে।

Advertisement

বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালদের বিরুদ্ধে সব শক্তি প্রয়োগ করতে চাইছে মরিয়া কেকেআর শিবির। প্রথম একাদশে বেশ কিছু রদবদল করা হবে। আমূল বদলে ফেলা হতে পারে ব্যাটিং অর্ডারও। বলা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স নিউ জ়িল্যান্ডের ব্যাটিং অর্ডার অনুসরণ করার পথে হাঁটতে পারেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নায়ার।

রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের ইনিংস শুরু করতে পারেন টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন। প্রতিপক্ষকে শুরুতেই কোণঠাসা করতে বিস্ফোরক কিউয়ি ওপেনিং জুটির উপর ভরসা করছেন নায়ার। তিন নম্বরে দেখা যেতে পারে নিউ জ়িল্যান্ডের আর এক ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে। কেকেআরে সুনীল নারাইন এখন সবচেয়ে ভাল বল করলেও ব্যাট হাতে তিনি ব্যর্থ। রাচিন বিশ্বকাপে খুবই ভাল বল করেছেন। ব্যাটিংয়েও তাঁর উপর ভরসা রাখা যায়। ফলে নারাইনের জায়গায় খেলবেন তিনি। কেকেআরের এখন হারানোর কিছু নেই। ফলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় যেতেই পারে দল।

রাজস্থানের বিরুদ্ধে দলের ইনিংস গড়ার মূল দায়িত্ব থাকবে আগের ম্যাচে ফর্মে ফেরা ক্যামেরন গ্রিন। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যেতে পারে সহ-অধিনায়ক রিঙ্কু সিংহকে। ছয় নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। ফিনিশার হিসাবে দু’জনকে রাখতে চাইছেন কেকেআর কোচ। সাত নম্বরে ফর্মে থাকা অঙ্গকৃষ রঘুবংশী এবং আট নম্বরে রমনদীপ সিংহ।

প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বোলারদের। তিন জন বিশেষজ্ঞ বোলার হিসাবে থাকতে পারেন অনুকূল রায়, বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবেন বরুণ চক্রবর্তী।

Advertisement
আরও পড়ুন