ICC ODI World Cup 2023

ভারত ছয়ে ছয় করলেও ক্রমশ পিছিয়ে পড়ছেন কোহলি-রোহিতেরা, আশা বুমরাকে নিয়ে

বিরাট কোহলি এবং রোহিত শর্মা ক্রমশ পিছিয়ে পড়ছেন। এগিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। যদিও লড়াই চালিয়ে যাচ্ছেন যশপ্রীত বুমরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২১:৩৮
Rohit Sharma and Virat Kohli

রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।

এ বারের বিশ্বকাপে ভারত একটি ম্যাচও হারেনি। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা ক্রমশ পিছিয়ে পড়ছেন। সব থেকে বেশি রান করার তালিকায় শীর্ষে রয়েছেন কুইন্টন ডি’কক। যদিও সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় লড়াই করছেন বুমরা। শীর্ষে থাকা শাহিন শা আফ্রিদি এবং অ্যাডাম জাম্পার থেকে খুব বেশি পিছিয়ে নেই তিনি।

Advertisement

রানের তালিকায় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার ডি’কক সাত ম্যাচে ৫৪৫ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি সাতটি ম্যাচে করেছেন ৪১৫ রান। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি ছ’ম্যাচে করেছেন ৪১৩ রান। চতুর্থ স্থানে ভারতের রোহিত শর্মা। তিনি ছ’ম্যাচে ৩৯৮ রান করেন। পঞ্চম স্থানে এডেন মার্করাম। সাত ম্যাচে তিনি করেছেন ৩৬২ রান। বিরাট কোহলি এখন সপ্তম স্থানে। ছ’ম্যাচে ৩৫৪ রান তাঁর।

বোলারদের মধ্যে শীর্ষে আফ্রিদি, জাম্পা এবং জানসেন। তাঁরা তিন জনেই ১৬টি করে উইকেট নিয়েছেন। ভারতের বুমরা রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ১৪টি উইকেট নিয়েছেন। নিউ জ়িল্যান্ডের মিচেল স্যান্টনারও নিয়েছেন ১৪টি উইকেট।

ভারত এ বারের বিশ্বকাপে ছ’ম্যাচ জিতে ১২ পয়েন্ট পেয়েছে। সব ম্যাচ জিততে পারলে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠতে পারবে তারা। কিন্তু রোহিত, বিরাটেরা কি পারবেন রানের তালিকায় শীর্ষে উঠতে?

Advertisement
আরও পড়ুন