IPL 2026

আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু খেলতে নামছে গুজরাতের বিরুদ্ধে। তার আগে একটি বিষয়ে চিন্তিত বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। অন্য দিকে, গুজরাতের দাবি, সমান-সমান লড়াই হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২২:৫৫
cricket

ধর্মশালায় অনুশীলনে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু খেলতে নামছে গুজরাতের বিরুদ্ধে। ধর্মশালায় হতে চলা এই ম্যাচে দুই দলই একই জায়গায়। দু’জনেই ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে শেষ করেছে। তবে প্রথম কোয়ালিফায়ারে নামার আগে একটি বিষয়ে চিন্তিত বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। অন্য দিকে, গুজরাতের দাবি, সমান-সমান লড়াই হবে।

Advertisement

সোমবার পাটীদার চিন্তাপ্রকাশ করেছেন বোলারদের প্রভাব কমে যাওয়া নিয়ে। তাঁর মতে, এখন আর ২২০-২৩০ রানও নিরাপদ নয়। এটা সব দলের বোলারদের জন্যই চিন্তার। পাটীদার বলেছেন, “বোলারদের জন্য বিষয়টা খুব কঠিন। পিচ ব্যাটিং সহায়ক, বাউন্ডার ছোট এবং শিশির পড়ে। জোরে বোলারদের একটা ছোট ভুলেও ছয় হয়ে যায়। তবে যে পরিবেশই পাই, আমরা নিজেদের সেরাটা দেব। পিচ কেমন হবে সেটা তো আমাদের হাতে নেই।”

বেঙ্গালুরু গত বার ট্রফি জিতলেও ফাইনাল তাদের মাঠে হবে না। বিভিন্ন সমস্যা দেখিয়ে বোর্ড তা সরিয়ে দিয়েছে অহমদাবাদে। বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলতে চাইলেন না পাটীদার। বললেন, “দুটো দলই ভাল খেলেছে। নির্দিষ্ট দিনে যে দল পরিকল্পনা বেশি ভাল কাজে লাগাবে তারাই জিতবে।”

গুজরাতের সহকারি কোচ বিজয় দাহিয়ার মতে, দুই দলেই ভারসাম্য রয়েছে। ফলে লড়াই হবে সমান-সমান। তাঁর কথায়, “এটাকে লড়াই বললে আমার আপত্তি নেই। আমরা দু’বার একে অপরের বিরুদ্ধে খেলেছি। ফল ১-১। দুটো দলই সমান। দুটো দলেই ভাল ক্রিকেটার রয়েছে।”

দাহিয়ার মতে, বোলারেরাই পার্থক্য গড়ে দেবেন। তিনি বলেছেন, “দিনের শেষে ভাল বোলিং বিভাগ থাকা গুরুত্বপূর্ণ। দুটো দলের বোলারদেরই ধারাবাহিকতা রয়েছে। অধিনায়কেরাও বোলারদের উপরে বিশ্বাস রাখে।”

Advertisement
আরও পড়ুন