Job Opportunities for Retired State Government Employees

রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ, গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল শুভেন্দুর সরকার

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত কর্মী অবসর গ্রহণের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি ক্যাটেগরির অন্তর্ভুক্ত পদে কর্মরত ছিলেন, তাঁরা এই কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২৩:০১
Job Opportunities for Retired State Government Employees: Recruitment Notification Issued for Group-D Posts

নবান্ন। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ বিভাগের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের শূন্যপদ পূরণের পাশাপাশি, অভিজ্ঞ কর্মীদের পুনরায় কাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মূলত গ্রুপ-ডি ক্যাটেগরির শূন্যপদগুলিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত কর্মী অবসর গ্রহণের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি ক্যাটেগরির অন্তর্ভুক্ত পদে কর্মরত ছিলেন, তাঁরা এই কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১ জুনের মধ্যে আবেদনকারীর বয়স কোনও ভাবেই সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভাবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে মাত্র ৬ মাসের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের পারফরম্যান্স এবং প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা পরিবর্তিত হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী, এক মাসের নোটিস প্রদানের মাধ্যমে অথবা ৬ মাসের মেয়াদ পূর্ণ হলে এই কাজের চুক্তি সমাপ্ত হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত কর্মচারীদের প্রতি মাসে ৮ হাজার টাকা নির্দিষ্ট পারিশ্রমিক প্রদান করা হবে। গ্রুপ-ডি কর্মীদের জন্য রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত সাধারণ দায়িত্ব ও কর্তব্যগুলিই এদের পালন করতে হবে। ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ-এর প্রধান কার্যালয় বা এর অধীনে থাকা যে কোনও অফিসে প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ২ জুন, ২০২৬ তারিখ বিকেল ৪টে পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের একটি নির্দিষ্ট ‘সিলেকশন কমিটি’র মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউয়ের ফলের উপর ভিত্তি করেই চূড়ান্ত নিয়োগ করা হবে। যোগ্য অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এটি একটি সুযোগ।

Advertisement
আরও পড়ুন