India Wins ICC T20 World Cup 2026

বিশ্বকাপ জেতার পরেই স্ত্রী চারুলতাকে প্রেমপত্র সঞ্জুর, ‘পন্ডাত্তি’-কে খোলা চিঠি বিশ্বজয়ের নায়কের

সঞ্জু খোলা চিঠি লিখলেন স্ত্রী চারুলতাকে। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই প্রেমপত্র। প্রাণভরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ‘পন্ডাত্তি’-কে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:১৪
Sanju Samson with Charulata

বিশ্বকাপের ট্রফি নিয়ে স্ত্রী চারুলতার সঙ্গে সঞ্জু। ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপ খেলার ধারেকাছে ছিলেন না। সেখান থেকে বিশ্বকাপ খেলেছেন। ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন।

Advertisement

প্রায় অসাধ্য সাধন করার পর সঞ্জু খোলা চিঠি লিখলেন স্ত্রী চারুলতাকে। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই প্রেমপত্র। প্রাণভরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ‘পন্ডাত্তি’-কে। পন্ডাত্তি তামিল শব্দ, যার অর্থ ‘স্ত্রী’।

সঞ্জু কী লিখেছেন খোলা প্রেমপত্রে—

যে দিন থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, সে দিন থেকে আজ পর্যন্ত…..!!

আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যেমনই হই, আমাকে ভালবেসেছ। বহির্বিশ্বের কাছে আমি যা-ই হই না কেন, তুমি আমার কাছে সৎ থেকেছ। আমার ভাল দিক, খারাপ দিক, সবটাই দেখেছ। তারপরেও আমার সঙ্গে থেকেছ।

আমার জীবনে ক্রিকেট কত বড়, সেটা বোঝার জন্য ধন্যবাদ। নিজেকেও তার সঙ্গে মানিয়ে নিয়েছ।

এই মুহূর্তটার জন্য আমি যেরকম অপেক্ষা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই একই রকম ভাবে তুমিও করেছ।

অনেক অনেক ধন্যবাদ পন্ডাত্তি (তামিল শব্দ, যার অর্থ স্ত্রী)

এই পোস্টের সঙ্গে দু’টি ছবিও দিয়েছেন সঞ্জু। একটি বিশ্বকাপ জেতার পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে। অন্য ছবিটি দখে বোঝা যাচ্ছে সেটি বেশ কয়েক বছর আগের।

Advertisement
আরও পড়ুন