ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন অস্ত্রে শান শুভমনের, ভান্ডারে কোন শট যোগ করছেন সহ-অধিনায়ক?

গত সাড়ে চার মাস ধরে লাল বলের ক্রিকেট খেলেছেন শুভমন গিল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না ওপেনিং ব্যাটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে শতরান করেছেন কয়েক দিন আগেই। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু শুভমন গিলের। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর এই প্রতিযোগিতার আগে বাড়তি সতর্ক তিনি। প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি। অনুশীলনে নতুন শট খেলার চেষ্টা করতেও দেখা গিয়েছে শুভমনকে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবেন শুভমন। গত সাড়ে চার মাস ধরে লাল বলের ক্রিকেট খেলা ব্যাটার সাদা বলের প্রতিযোগিতার আগে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তা বলে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক নিজের ভান্ডারে নতুন অস্ত্র যোগ করছেন।

শুভমনের প্রস্তুতির ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাতে দেখা গিয়েছে ২৫ বছরের ব্যাটার টাইমিং উন্নত করার জন্য বাড়তি পরিশ্রম করছেন। রিভার্স সুইপ মারার চেষ্টাও করছেন। প্রথম কয়েকটি প্রচেষ্টা ঠিক মতো না হলেও, পরের দিকে বেশ ভাল রিভার্স সুইপ মেরেছেন শুভমন। বল তুলে শট মারার অনুশীলন করতেও দেখা গিয়েছেন শুভমনকে। তিনি সাধারণত ওপেন করেন এক দিনের ক্রিকেটে। প্রথম ১৫ ওভারের পাওয়ার প্লে যাতে আরও ভাল ভাবে কাজে লাগাতে পারেন, সেই চেষ্টাই করছেন শুভমন।

ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক নেটে অনুশীলন করছেন না। মাঠের মাঝের পিচে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। মাঠের নির্দিষ্ট জায়গায় ফিল্ডারদেরও দেখা গিয়েছে। ফিল্ডারদের ফাঁক বা ফাঁকা জায়গা খুঁজে শট মারার চেষ্টা করছেন। কোনও ভুল হলে শুধরে দিচ্ছেন কোচ। ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছেন শুভমন।

Advertisement
আরও পড়ুন