ICC T20 World Cup 2026

প্রথম দল হিসাবে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপের ‘বড় ম্যাচে’ জেতালেন অধিনায়ক মার্করাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার ‘বড় ম্যাচ’ ছিল অহমদাবাদে। মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে জিতে প্রথম দল প্রোটিয়ারা নিশ্চিত করে ফেলল সুপার এইট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩
cricket

মার্করাম জেতালেন দক্ষিণ আফ্রিকাকে। ছবি: পিটিআই।

রবিবার পাকিস্তান ম্যাচের আগের দিন ভারত ভাল ভাবে অনুশীলন করতে পারল না। বৃষ্টির কারণে তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টাতেই অনুশীলন শেষ করে দিতে হল। তবে ওইটুকু সময়েই ব্যাটিংয়ের ঝলক দেখালেন অভিষেক শর্মা। নেটে উসমান তারিককে নকল করে বল করে নজর কাড়লেন সূর্যকুমার যাদব।

Advertisement

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন শুরু করে ভারত। রাত ৯টা পর্যন্ত অনুশীলনের কথা ছিল। কিন্তু ৭.৩০টার মাথায় বৃষ্টি নামে। ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা একটানা হয়ে যাচ্ছিল। ফলে মাঠকর্মীরা সঙ্গে সঙ্গে পিচ ঢেকে দেন। ভারতীয় দল ইন্ডোরে গিয়ে কিছু ক্ষণ অনুশীলন করে। তার পর অনুশীলন শেষ করে হোটেলে ফিরে আসে।

যতটুকু অনুশীলন হয়েছে, সেখানে অভিষেককে নিজের মেজাজে দেখা গিয়েছে। পেটের সমস্যার কারণে নামিবিয়ার বিরুদ্ধে না খেললেও কলম্বোয় স্বমেজাজে ব্যাট করলেন। ৩০ মিনিট ধরে ব্যাটিংয়ে কোনও অস্বস্তি চোখে পড়েনি। প্রথম কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যাট করেন অভিষেক। দু’জনের বলই ইচ্ছেমতো গ্যালারিতে ফেলেছেন। এর পর পেসারদের বিরুদ্ধে ব্যাট করতে নেমেও একই মেজাজে দেখা গিয়েছে।

অভিষেক পাওয়ার-হিটিংয়ে নজর দিয়েছিলেন। ফিল্ডিং কোচ টি দিলীপ কিছু ক্ষণ কমলা বলে ক্রিকেটারদের অনুশীলন করান। কুলদীপ ৩০ মিনিট বল করেন। রবিবার সম্ভবত তিনি খেলছেন। ওয়াশিংটন সুন্দরও অনেক ক্ষণ বল করেছেন। তাঁরও খেলার কথা।

এ দিকে, সম্প্রচারকারী চ্যানেলের প্রকাশিত একটি ভিডিয়োয় সূর্যকুমারকে দেখা গিয়েছে তারিককে নকল করে অভিষেকের উদ্দেশে বল করতে। অভিষেক দু’টি বল ধরে খেলার পর ছক্কা মারেন।

সাংবাদিক বৈঠকে তারিকের বোলিং নিয়ে সূর্য বলেছিলেন, “কোনও প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এলেও তা ছেড়ে আসা যায় না। ও অন্য ধরনের বোলার। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না।”

Advertisement
আরও পড়ুন