ICC T20 World Cup 2026

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করলেও কলম্বোয় খেলতে যেতে হবে সূর্যকুমারদের? কী বলছে আইসিসির নিয়ম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। তারা এই সিদ্ধান্তে অটল থাকলেও ওই ম্যাচের জন্য ভারতীয় দলকে কলম্বোয় যেতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮
picture of cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান শেষ পর্যন্ত বয়কট করলেও সূর্যকুমার যাদবদের কলম্বো যেতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম মেনে ১৫ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময় স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে ভারতীয় দলকে।

Advertisement

পাকিস্তান ম্যাচ না খেললে আইসিসির নিয়ম অনুযায়ী ২ পয়েন্ট পাবে ভারত। সেই ২ পয়েন্টের জন্যই নির্দিষ্ট সময় দল নিয়ে মাঠে নামতে হবে সূর্যকুমারকে। শুধু তাই নয়, ম্যাচের আগের দিন নিয়ম মেনে সাংবাদিক বৈঠকও করতে হবে ভারতীয় দলকে। মাঠে গিয়ে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভারতীয় দলকে অপেক্ষা করতে হবে।

আইসিসির নিয়মের ১৬.২.১ ধারা অনুযায়ী, মাঠে উপস্থিত থাকলে তবেই সংশ্লিষ্ট দল এমন ক্ষেত্রে ২ পয়েন্ট পাবে। অন্য দল ম্যাচ না খেলার কথা আগে জানিয়ে দিলেও মাঠে যেতে হবে। ভারত যদি মাঠে না যায়, তা হলে ম্যাচ পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হবে। তেমন বলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকবে। শাস্তি পেতে হতে পারে ভারতীয় দলকেও।

শনিবার পাকিস্তান সরকার সমাজমাধ্যমে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে। তবে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করবে। যদিও এ ব্যাপারে আইসিসিকে সরকারি ভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন