Bangladesh

T20 World Cup 2021: টসে হেরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপমুক্ত হয়ে নামছে মাহমুদুল্লার বাংলাদেশ

বিশ্বকাপের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে চাপমুক্ত হয়ে খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে হেরে গেলেন মাহমুদুল্লা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৫:৫৫
প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ছবি টুইটার

বিশ্বকাপের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরেও চাপমুক্ত হয়ে খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে হেরে গেলেন মাহমুদুল্লা। তবে শ্রীলঙ্কা ফিল্ডিং নেওয়ার পর তিনি জানালেন, জিতলে তাঁরা ব্যাটিংই নিতেন।

যোগ্যতা অর্জনের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দু’টি ম্যাচে যথাক্রমে ওমান এবং পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার ১২-য় উঠে গিয়েছে তারা। এ বার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের। প্রথম ম্যাচ অবশ্য তুলনায় সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Advertisement

টসে হেরে মাহমুদুল্লা বললেন, “আমরা প্রথমে ব্যাটিংই করতে চেয়েছিলাম। কারণ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। পিচ দেখে মনে হচ্ছে ব্যাটিং করার পক্ষে এটা আদর্শ হতে চলেছে। প্রথম ম্যাচে হারার পর দুটো জিতে অনেকটাই শান্ত আমরা। ছেলেরাও ঠান্ডা মাথায় খোলা মনে খেলতে নামছে।” মাহমুদুল্লা জানিয়েছেন, দলে একটাই পরিবর্তন। তাসকিন আহমেদের বদলে দলে এসেছেন নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার অধিনায়ক আবার জানিয়েছেন, আইপিএল-এর কারণে উইকেটের গতি অনেক শ্লথ হয়ে গিয়েছে। তাই প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে যথাসম্ভব রান তুলে রাখতে চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন