IPL 2026

ইডেনের নেটে বৈভবের ২৫ মিনিটের ব্যাটিং-ঝড়

ইডেনে আগামী রবিবার রাজস্থানের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচের প্রধান আকর্ষণ বৈভবই। চলতি আইপিএলে বিধ্বংসী ছন্দে বিস্ময় কিশোর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১০:০১
আকর্ষণ: ইডেনে মহড়ায় বিধ্বংসী বৈভব।

আকর্ষণ: ইডেনে মহড়ায় বিধ্বংসী বৈভব। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আমদাবাদে আজ, শুক্রবার গুজরাত টাইটানসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অজিঙ্ক রাহানেদের উদ্বেগ বাড়িয়ে দিল বৈভব সূর্যবংশী! বৃহস্পতিবার বিকেলে ইডেনে নেটে ২৫ মিনিটের ব্যাটিংয়ে ঝড় তুলল ভারতীয় ক্রিকেটের বিস্ময় কিশোর। বৈভবের শটে আহত হলেন রাজস্থান রয়্যালসের ১৯ বছর বয়সি স্পিনার যশ পাঞ্জা।

ইডেনে আগামী রবিবার রাজস্থানের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচের প্রধান আকর্ষণ বৈভবই। চলতি আইপিএলে বিধ্বংসী ছন্দে বিস্ময় কিশোর। পাঁচ ম্যাচে রান করেছে ২০০। সর্বোচ্চ ৭৮। স্ট্রাইক রেট ২৬৩.১৫। কিন্তু সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে শূন্য রানে আউট হয় বৈভব। ইডেনে ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান তারকা। ঐচ্ছিক অনুশীলন থাকলেও ব্যাটিংয়ের মহড়ায় নেমে পড়ে বৈভব। তাকে বল করতে গিয়েই চোট পান যশ। বৈভবের জোরালো শট লাগে তাঁর পায়ে। সাইডলাইনের ধারে নিয়ে গিয়ে শুশ্রূষা করা হলেও আর বল করতে পারেননি যশ।

আরও পড়ুন