IPL 2026

প্রকাশ্যে অসুস্থ কাম্বলি, আইপিএলে মুম্বই-রাজস্থান ম্যাচ দেখতে অশক্ত শরীরে ওয়ানখেডেতে হাজির

আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রিয় ওয়ানখেডেতে দু’দলের খেলা দেখতে এসেছিলেন ৫৪ বছরের বিনোদ কাম্বলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:২৬
picture of cricket

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

দীর্ঘ দিন ধরে অসুস্থ বিনোদ কাম্বলি। মাঝে মাঝেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় চিকিৎসার জন্য। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক সঙ্কটের কথাও অজানা নয় ক্রিকেটপ্রেমীদের। অশক্ত শরীরেই রবিবার তিনি হাজির হয়েছিলেন ওয়ানখেডে স্টেডিয়ামে।

Advertisement

লিগ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রিয় ওয়ানখেডেতে দু’দলের খেলা দেখতে এসেছিলেন ৫৪ বছরের কাম্বলি। তাঁর স্টেডিয়ামে ঢোকার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, খয়েরি রঙের শার্ট এবং আকাশি নীল জিন্স পরেছেন। তাঁর শরীরের অসুস্থতার ছাপ স্পষ্ট। মেয়ের হাত ধরে এবং আরও এক জনের সাহায্যে অশক্ত পায়ে এগিয়ে যাচ্ছেন। মুখে কয়েক দিনের না কাটা দাড়ি। নানা সমস্যায় জর্জরিত কাম্বলির মুখে অবশ্য লেগেছিল পরিচিত হাসি। স্টেডিয়ামে কাম্বলির উপস্থিতির কথা জানতে পেরে উৎসাহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চিৎকার করে কাম্বলিকে স্বাগত জানান তাঁরা।

রাজস্থানের হয়ে খেলে বৈভব সূর্যবংশী। ১৫ বছরের ব্যাটারও কাম্বলির মতো বাঁহাতি আগ্রাসী ব্যাটার। বৈভবকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। সঙ্গে কাম্বলির প্রিয় মুম্বই তো ছিলই। মনে করা হচ্ছে এই জোড়া আকর্ষণেই ছুটে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার। যদিও কাম্বলি নিজে এ ব্যাপারে কিছু বলেননি।

সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধুকে ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার হিসাবে এক সময় বিবেচনা করা হত। আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন। আবার বিশৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়েও যান ক্রিকেটের মূলস্রোত থেকে।

Advertisement
আরও পড়ুন