TMC Leader Death Case

আত্মহত্যা করলেন তৃণমূল নেতা! বাড়ি থেকে দেহ উদ্ধার করল পুলিশ, কেন এমন পদক্ষেপ? ধোঁয়াশায় পুলিশও

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন অমল দেবনাথ। এলাকায় তাঁর পরিচিতি ছিল। স্বচ্ছ ভাবমূর্তি ছিল। প

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২১:৩২
death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে শোরগোল হুগলির সপ্তগ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, আত্মহত্যাই করেছেন ওই নেতা। কিন্তু কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন অমল দেবনাথ। এলাকায় তাঁর পরিচিতি ছিল। স্বচ্ছ ভাবমূর্তি ছিল। পরিবারের লোকজন জানাচ্ছেন, রবিবার রাতে বাড়ি ফেরার পর বাড়ির সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। তবে দোতলায় না ঘুমিয়ে পরে একতলার একটি ঘরে একা ঘুমোবেন বলে চলে যান।

সোমবার সকালে পরিবারের লোকজন ওই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। কেউ বুঝেই উঠতে পারছেন না, কেন এমন পদক্ষেপ করলেন তিনি।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সপ্তগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন অমল। একটি ডিটারজেন্ট কারখানায় কাজ করতেন তিনি। সোমবার

সকালে মগরা থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন